Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২৮ জানুয়ারি ২০১২, ১৫ মাঘ ১৪১৮, ৪ রবিউল আউয়াল ১৪৩৩ হিজরী     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

মডেলিং থেকে চলচ্চিত্রে নিঝুম

বিনোদন রিপোর্ট
নিঝুম রুবিনা। নূর মোহাম্মদ মনি ও বদিউজ্জামান বাবলুর যৌথ পরিচালনায় কিস্তির জ্বালা’র মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটছে এই মডেল তারকার। চলচ্চিত্রে আসা প্রসঙ্গে নিঝুম বলেন, ‘বাবলু মামা যখন ছবির কাহিনী শোনাল তখনই ভালো লাগল। ছবির চরিত্রটা এত পছন্দ হয়েছে যে, মনে হয় চরিত্রটা আমারই জন্য। এমন একটা চরিত্র দিয়ে শুরুটা ভাগ্যের ব্যাপার। এ পর্যন্ত অনেক ছবির প্রস্তাবই পেয়েছি, কিন্তু কোনোটাই মনঃপূত হয়নি। আমি কিস্তির জ্বালা ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। এখানে আমার অভিনীত চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছি।’ ছবি সম্পর্কে তিনি বলেন, গ্রামাঞ্চলে বিভিন্ন এনজিও থেকে টাকা তুলে অনেকেই আনন্দ-ফুর্তি করে; কিন্তু এক সময় পরিবারে নেমে আসে বিপর্যয়। যাতে করে কোনো পরিবারকে কিস্তির জন্য শেষ সম্বল হারাতে না হয় সেজন্য ছবিটির মাধ্যমে এর বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা হবে। নিঝুমের বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়ক আপন চৌধুরী। বর্তমানে নিঝুম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘বড় পর্দায় নিয়মিত হওয়ার ইচ্ছে আছে। কারণ ভালো একটা ছবি শত শত বছর টিকে থাকে। তবে গতানুগতিক চরিত্রে অভিনয় করতে চাই না। এমন কিছু চরিত্রে কাজ করতে চাই যা সমাজকে কিছু দিতে পারে। তাহলেই দর্শকদের হৃদয়ে আসন করে নেয়া সম্ভব হবে।’
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?