Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২৮ জানুয়ারি ২০১২, ১৫ মাঘ ১৪১৮, ৪ রবিউল আউয়াল ১৪৩৩ হিজরী     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

এই প্রথম একসঙ্গে

বিনোদন রিপোর্ট
প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন নিশো, অহনা ও সুজানা। অজয় চৌধুরীর রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘এক পলকে’ নামের একটি নাটকে দর্শকরা তাদের দেখতে পাবেন। নাটকে অভিনয় প্রসঙ্গে নিশো বলেন, ‘নাটকের গল্পটা ফিকশনধর্মী। এখানে আমাদের সবার চরিত্রগুলো সত্যিই সুন্দর।’ আর অহনা বলেন, ‘এর আগে আমরা একসঙ্গে অভিনয় করিনি। একসঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে।’ এতে অভিনয় প্রসঙ্গে সুজানা বলেন, ‘নাটকে আমার চরিত্রটি অনেক মজার। আর গল্পটিও সুন্দর। তাই অভিনয় করছি।’
গল্পে দেখা যাবে, রিদম ও শ্রাবণী ভালোবেসেই ঘর বাঁধে। তাদের পরিচয়টা ভার্সিটিতে পড়ার সময়ই। চার বছরের সংসার জীবনে তাদের সুখের কোনো অভাব নেই। শ্রাবণী সংসারের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত সময় কাটায়। আর রিদম একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করলেও অফিস থেকে সোজা বাসায়। তারপর জমিয়ে চায়ের আড্ডা, খুনসুটি, টিভি দেখাসহ বন্ধুদের বাসায় বেড়াতে যাওয়া। একটি ঘটনা তাদের জীবনকে কেমন যেন বদলে দিল? একদিন বিকাল বেলা রিদমের অফিসে সিমি নামের একটি মেয়ে দেখা করতে আসে। কোনো দিন তাকে না দেখলেও রিদম হৃদয়ের মধ্যে একটা টান অনুভব করতে থাকে। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?