Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২৮ জানুয়ারি ২০১২, ১৫ মাঘ ১৪১৮, ৪ রবিউল আউয়াল ১৪৩৩ হিজরী     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

পরিচালক অপূর্ব

বিনোদন রিপোর্ট
এর আগে একটি এক পর্বের নাটকে পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন মডেল অভিনেতা অপূর্ব। আবার একই চরিত্রে কাজ করতে যাচ্ছেন তিনি। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘কুড়ি বছর পরে’ শিরোনামের একটি ধারাবাহিকে তাকে এ ধরনের চরিত্রে দেখা যাবে। অপূর্ব বললেন, ‘নাটকে পরিচালকের চরিত্রে অভিনয় করা সহজ। কিন্তু সত্যি সত্যি পরিচালনার কথা এখনও আমি মাথায় আনছি না। আমি বাবা অভিনয় করেই মজা পাই। পরিচালনা অনেক কঠিক কাজ। আপাতত এর বাইরে আমি কিছু ভাবছি না।’ এই ধারাবাহিক ছাড়াও নতুন আরেকটি ধারাবাহিকের কাজ শুরু করে দিয়েছেন অপূর্ব। এটি রচনা ও পরিচালনা করছেন ফেরদৌস হাসান। ‘পা রেখেছি যৌবনে’ নামের এ নাটকের কাহিনী গড়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপজীব্য করে। অপূর্ব বললেন, ‘এ নাটকে আমার চরিত্রটি একটু সিরিয়াস আবার খানিকটা কমেডি টাইপের। আমি অনেক মেধাবী, কিন্তু ফাঁকিবাজ। আমি ভিন্নরকম আগ্রহ নিয়ে চরিত্র করছি। এতে আমার বিপরীতে অভিনয় করছেন মোনালিসা। চ্যানেল টুয়েন্টি ফোরে নাটকটি প্রচার হবে।’ বর্তমানে এনটিভিতে প্রচারিত হচ্ছে অপূর্ব অভিনীত ধারাবাহিক ‘বন্ধু আমার’। এ নাটকে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘নাটকটির গল্পটা দারুণ। কাজ করে আরাম পেয়েছি। দর্শকদের মাঝ থেকে ভালোই তো সাড়া পাচ্ছি। অনেকদিন পর কোনো ধারাবাহিকের জন্য এ রকম দর্শক সাড়া মিলল।’ বিজ্ঞাপনচিত্রে কাজ করা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমি এই কাজটির বিষয়ে নাটকের চেয়েও বেশি চুজি। অফার তো পাই-ই, কিন্তু সবগুলোতে নিজেকে জড়াতে চাই না। আমি ভালো অফার পেলেই এ মাধ্যমে কাজ করব।’
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?