দশ হাজার মানুষের মজলিস
বগুড়ার সোনারপাড়ার মরহুম মুনছুর আলী মণ্ডলের মজলিস অনুষ্ঠিত হয় গত ২০ জানুয়ারি শুক্রবার। আশপাশের গ্রামগুলো থেকে জুমার নামাজ শেষে হাজার হাজার নর-নারী মজলিসের স্থানে সমবেত হতে শুরু করে। বিশেষ দোয়া শেষে মজলিস শুরু হয়। তিন শতাধিক স্বেচ্ছাসেবকের তত্ত্বাবধানে আগের রাত থেকে রান্না শেষে বাদ জুমা ১০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। ওই মজলিস অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোস্তফা আলী মুকুল, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, শহর বিএনপির সভাপতি মাহবুবর রহমান বকুল, জেলা মহিলা দলের সভানেত্রী বেগম লাভলী রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডরথীসহ আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতারা —বগুড়া অফিস
-
আমার বাংলা


সাধারণ বিভাগ
আবহাওয়া



