Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ৩১ মার্চ ২০১১, ১৭ চৈত্র্য ১৪১৭, ২৫ রবিউস সানি ১৪৩২     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

খালেদা জিয়ার ওমরাহ পালন : দেশবাসীর জন্য দোয়া

স্টাফ রিপোর্টার
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ওমরাহ পালন করেছেন। গতকাল বুধবার তিনি সফরসঙ্গীদের নিয়ে ওমরাহ পালন করেন এবং দেশবাসীর কল্যাণের জন্য আল্লাহর দরবারে দোয়া-মোনাজাত করেন।
ওমরাহ পালনকালে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ছিলেন তার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আলহাজ মো. মোসাদ্দেক আলী ফালু, প্রেস সচিব মারুফ কামাল খান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এমপি, বিএনপির সমবায় সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী মাহাবুব আল আমিন (ডিউ), একান্ত সচিব সালেহ আহমেদ, ফটো সাংবাদিক নুরুদ্দিন আহমেদ ও ছোটভাই শামীম এস্কান্দারের স্ত্রী বেগম কানিজ ফাতেমা।
এর আগে মঙ্গলবার তিনি মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে তিনি মসজিদে নববীতে মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। এর আগে বেগম জিয়া হাজার হাজার মুসল্লির সঙ্গে মসজিদে নববীতে আসর, মাগরিব ও এশার নামাজ আদায় করেন।
রিয়াদে বেগম খালেদা জিয়া প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। বেগম খালেদা জিয়া সৌদি সরকারের আমন্ত্রণে গত ২০ মার্চ চিকিত্সার জন্য রিয়াদ যান। তিনি রিয়াদের কিং ফয়সাল হাসপাতালে চিকিত্সা নেন। রিয়াদে থাকাকালে বেগম জিয়া কিং ফয়সাল ইনস্টিটিউট, সৌদি আরবের প্রাচীন রাজধানী ও রিয়াদের প্রিন্সেস নূরা বিনতে আবদুর রহমান মহিলা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। চিকিত্সা শেষে দ্রুত তার দেশে ফেরার কথা।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?