Amardesh
আজঃ ঢাকা, বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি ২০১১, ১২ ফাল্গুন ১৪১৭, ২০ রবিউল আউয়াল ১৪৩২     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শহর থেকে দূরে

চট্টগ্রামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের অনুদান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঝিল রহমানিয়া জামে মসজিদে নির্মাণ কাজের জন্য অনুদান প্রদান করা হয়। মসজিদে কাজের অনুদানস্বরূপ ২০ হাজার টাকার একটি চেক মসজিদ পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী ও চট্টগ্রাম মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন। চট্টগ্রাম ব্যুরো

শেরপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মঙ্গলবার দুপুরে শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুরঘাট মডেল স্কুলের উদ্যোগে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় বৃত্তি লাভ করায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার আয়োজন করা হয়। সমাজসেবক মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাংবাদিক মো. মেরাজ উদ্দিন, সমাজসেবক মো. মাহফুজুর রহমান আঙ্গুর, প্রভাষক সাইফুল ইসলাম, অধ্যক্ষ রেজাউল করিম, মোফাজ্জল হোসেন পাখি, আজাদ আলী দুলু, সাবেক মেম্বার ইনতাজ আলী, আবদুস সাত্তার, মো. মোক্তার আলী খান প্রমুখ। শেরপুর প্রতিনিধি

ফুলবাড়ীয়া পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন
মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ীয়া পৌরসভার বিএমডিএফ দাতা সংস্থা বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৩ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ মোসলেম উদ্দিন অ্যাডভোকেট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রোকন উদ্দিন, পৌরসভার সব কাউন্সিলর, সাংবাদিক ও ব্যবসায়ী, পৌর প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ। ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

পেশাগত মানোন্নয়নে খুলনায় কর্মশালা
খুলনায় জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে মঙ্গলবার দিনব্যাপী গণমাধ্যম ও মানবাধিকার বিষয়ে পেশাগত মানোন্নয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের উদ্যোগে ও সহযোগী সংস্থা ডেমোক্র্যাসি ওয়াচের সহযোগিতায় নগরীর রূপসা ভৈরব স্ট্যান্ড রোডে সিএসএস আভা সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মো. জমশের আহম্মাদ খন্দকার। এ মানোন্নয়ন কর্মশালাটি সঞ্চালনা করেন সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। কর্মশালাটির সঞ্চালক হিসেবে আরও উপস্থিত ছিলেন রিলিফ ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ ফারুক ও মাসুদ আল মামুন। খুলনা অফিস

কলারোয়ায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট কলেজের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও কৃতী ছাত্রছাত্রীদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার কাজীরহাট কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?