পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্রিটিশ নাগরিকসহ ১৫ জনের মৃত্যু : পানিতে ডুবে ও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ৬ জনের অপমৃত্যু
ডেস্ক রিপোর্ট
দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্রিটিশ নাগরিকসহ ১৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া পানিতে ডুবে ও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আরও ৬ জনের অপমৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল ও সোমবার এসব মৃত্যুর ঘটনা ঘটে।
সিলেট, বালাগঞ্জ ও নবীগঞ্জ : সিলেটের বালাগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই ব্রিটিশ নাগরিকসহ ৪ জন নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের মৃত রফিকুল ইসলাম চৌধুরীর স্ত্রী ব্রিটিশ নাগরিক খছই বিবি (৬২) ও তার ছেলে মঈনুল ইসলাম চৌধুরী (৩৫), আমুকুনা গ্রামের দিলাওয়ার মিয়ার ছেলে কলেজ ছাত্র মোবাশ্বির চৌধুরী (২২) ও প্রাইভেট কার চালক শাহাঙ্গীর আলম (২০)।
পুলিশ জানায়, গতকাল দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বালাগঞ্জ উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় ঢাকাগামী একটি মালবাহী কভার্ড ভ্যানকে (ঢাকা মেট্রো-ট-১৪৬৯০৮) একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১৪৯৬০) ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৪৩০৮৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কারটি রাস্তা থেকে ছিটকে চলন্ত কভার্ড ভ্যানের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন কারযাত্রী ৩ জন ও আহত হন ১ জন। আশঙ্কাজনক অবস্থায় আহত মোবাশ্বির চৌধুরীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনটি গাড়ি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় গতকাল সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালী এলাকায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ভালুকাগামী একটি হোন্ডাকে পেছন থেকে ধাক্কা দিলে কাঁঠালী গ্রামের আবদুল হামিদ (৪৫) ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় হোন্ডাচালক খোরশেদ আলমকে (৩৫) ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় সখিনা (৬০) নামের এক মহিলা নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত সখিনা উপজেলার নৈকাহন গ্রামের মালেক মিয়ার স্ত্রী। গতকাল সকাল ৭টার দিকে ঢাকা-গোপালদী সড়কের বৈলারকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অভিলাষ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো জ-১১-০১৭৩) গোপালদী থেকে ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এসআই জাহেরুল ইসলাম জানান, এ ঘটনায় আহত ১০-১২ যাত্রীকে পুলিশ ও এলাকাবাসী উদ্ধার করে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।
খাগড়াছড়ি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জিয়ানগর গ্রামের মো. শাজাহান মিয়ার শিশুকন্যা সাজেদা আক্তার (১) পুকুরে ডুবে মারা গেছে। গতকাল এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া (পটুয়াখালী) : খেলার ছলে পুকুরে ডুবে ছাদেক (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কলাপাড়ার কচ্ছপখালী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, কচ্ছপখালী গ্রামের ইদ্রিস ফরাজীর শিশুপুত্র ছাদেক ঘটনার দিন সকালে বাড়ির সামনের উঠানে ফুটবল খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর তার লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাত্ক্ষণিক তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা ঘোষণা করা হয়।
মেহেরপুর : মেহেরপুর গড়পুকুরে পানিতে ডুবে মারা গেছে রাকিবুল ইসলাম (৪) নামের এক শিশু। গতকাল ভোরে পানিতে ভাসমান অবস্থায় স্থানীয় জনতা তার লাশ উদ্ধার করে।
শহরের মণ্ডলপাড়ার কচির ছেলে রাকিবুল ইসলাম সোমবার খেলতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের লোকজন সন্ধ্যায় শহরে মাইকিং করে। গতকাল ভোরে স্থানীয় লোকজন গড়পুকুরের পানিতে রাকিবুলের লাশ ভাসতে দেখে।
সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাঐলে বাস, প্রাইভেট কার ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন পাবনা জেলার সুজানগর উপজেলার আবদুস সালাম তালুকদার (৪৫), তার স্ত্রী ফারহানা খাতুন (৩৫), কার চালক বাবু (২৫), গৃহকর্মী (২৪) ও অপর এক বাসযাত্রী অজ্ঞাত মহিলা (৩৫)। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ব্যাপারে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি দিনবন্ধু দাস ও যমুনা সেতু পশ্চিম থানার এসআই আসলাম জানান, বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল রেলওয়ে ওভারব্রিজের কাছে গতকাল সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী নিউ চিত্র সিহাব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-২৮৯৭) ও পাবনার সুজানগর থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ-৬২১১) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের মহিলা যাত্রী ছিটকে বাইরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। একই সময় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের (বগুড়া-ট-১১-০০০৪) নিচে চাপা পড়ে। এতে কারচালকসহ ৪ জন নিহত হন। পরে পুলিশ গাড়ি কেটে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিহতদের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
চান্দিনা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় গতকাল দুপুরে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কোরপাই থেকে নুরিতলা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তাজুড়ে দুপুর ৩টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।
মহাসড়কের চান্দিনা হাড়িখোলা এলাকায় চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মো. সেলিম মিয়া ও হেলপার ইবুর মিয়া ঘটনাস্থলে নিহত হন। তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামে। এদিকে দুর্ঘটনার পরপর পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে দ্রুত পৌঁছালেও কুমিল্লা থেকে রেকার আনতে কিছুটা বিলম্ব হওয়ায় মুহূর্তের মধ্যে হাজার হাজার গাড়ি আটকে পড়ে মহাসড়কের উভয় পাশে।
বগুড়া : বগুড়ায় বাসের ধাক্কায় কিরন বালা (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত ২৬ আগস্ট আহত হয়ে শজিমেক হাসপাতালে ভর্তি হলে গতকাল তিনি মারা যান। তিনি সদরের চাদমুয়া হরিপুর এলাকার রজনী কান্তের স্ত্রী।
এছাড়া শিবগঞ্জের মোকামতলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আনোয়ারুল ইসলাম (৩৫) গতকাল চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তিনি মোকামতলার আমাজানি কুড়িপাড়ার আবদুস সামাদের ছেলে। সোমবার কাজ করতে গিয়ে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন।
পাবনা : পাবনার সুজানগরে গতকাল ৬০ বছরের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, উপজেলার আহম্মদপুর গ্রামের গাসে খাঁ (৬০) দীর্ঘদিন যাবত্ পেটের ব্যথায় ভুগছিলেন। গতকাল সকালে পেটে প্রচণ্ড ব্যথা উঠলে সবার অজান্তে তিনি বিষপানে আত্মহত্যা করেন।
সরিষাবাড়ী (জামালপুর) : সরিষাবাড়ী উপজেলার শিমলাপল্লী পূর্বপাড়া গ্রামে সোমবার রাতে দোল্লা গেদী (৩০) নামে দু’সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেন।
পারিবারিক সূত্র জানায়, তুচ্ছ কারণে ছেলের ওপর অভিমান করে দোল্লা গেদী কীটনাশক পানে আত্মহত্যা করেন। লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলা ফরেস্ট থেকে থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে গতকাল। লাশের বেশিরভাগ অংশ পচে গলে যাওয়ায় তা বিকৃত রূপ ধারণ করেছে। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ১৫-২০ দিন আগে কেউ হত্যা করে লাশটি ফেলে রেখে যেতে পারে। মৃত ব্যক্তির বয়স ১৪-১৫ বছর হতে পারে বলে তিনি জানান।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া