সাঁথিয়া ও গাংনী থেকে তিন চরমপন্থী নেতা গ্রেফতার
ডেস্ক রিপোর্ট
পাবনার সাঁথিয়া ও মেহেরপুরের গাংনী থেকে তিন চরমপন্থী নেতাকে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। বিস্তারিত অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :
পাবনা : পাবনার সাঁথিয়া থানা পুলিশ লালপতাকার আঞ্চলিক নেতা ও একাধিক হত্যা মামলার আসামি মজিদ ড্রাইভার ওরফে রিপন মিলিটারিকে গ্রেফতার করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত মজিদ ড্রাইভার ফরিদপুর উপজেলার শালিকাপাড়া গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। তাকে বৃহস্পতিবার ভোররাতে সাঁথিয়া উপজেলার সলেন্দা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। ওসি জানান, গ্রেফতারকৃত মজিদ ড্রাইভার ওরফে রিপন মিলিটারি (৪৫) পূর্ববাংলা কমিউনস্টি পার্টি এমএল লাল পতাকার আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
গাংনী (মেহেরপুর) : মেহেরপুরের গাংনী থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী বাজারে অভিযান চালিয়ে সন্ত্রাসী নাজমুল ও মজিবর হত্যা মামলার আসামি চরমপন্থী সংগঠন লাল পতাকার স্থানীয় নেতা আবদুল জব্বার ও শামীমকে আটক করেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, উপজেলার এলাঙ্গী গ্রামের সিদ্দীক আলীর ছেলে সন্ত্রাসী আবদুল জব্বার ও শাহানাজ আলীর ছেলে শামীমকে চুয়াডাঙ্গা পুলিশের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী বাজারের বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়। তারা গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের নাজমুল ও ভ্রোমরদহ গ্রামের মজিবর হত্যা মামলার এফআইআরভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে গাংনী, আলমডাঙ্গা, মেহেরপুরসহ আশপাশের বিভিন্ন থানায় একাধিক হত্যা, অপহরণ, চাঁদাবাজি, বোমাবাজির নানা অভিযোগে মামলা রয়েছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া