সাইফুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল
সিলেট অফিস
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল। গত বছরের ৫ সেপ্টেম্বর ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার, বাড়বাড়ি শিশু সদন ও রায়নগর এতিমখানায় শিরনি বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরদিন রাতে বন্দরবাজার জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বিএনপিও পৃথক কর্মসূচি নিয়েছে। জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে ইউনাইটেড সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপি সভাপতি শমসের মুবিন চৌধুরী। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম ইলিয়াস আলী।
এদিকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মালঞ্চ সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মহানগর আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও জেলা যুগ্ম আহ্বায়ক আবুল কাহের শামিম এতে উপস্থিত থাকার জন্য সর্বস্তরের নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া