Amardesh
আজঃ ঢাকা, শনিবার ৪ সেপ্টেম্বর ২০১০, ২০ ভাদ্র ১৪১৭, ২৪ রমজান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নিউমোনিয়ার প্রাদুর্ভাব : ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় ২ শতাধিক আক্রান্ত একজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দুই শতাধিক শিশু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ভর্তি হয়েছে। এদিকে শুধু ঠাকুরগাঁও সদর হাসপাতালেই ভর্তি রয়েছে ৯৫ শিশু। গতকাল সকাল সাড়ে ১০টায় মারা গেছে মোলানী গ্রামের জগদীশের ৫ মাস বয়সের শিশু বাবু।
এদিকে সদর আধুনিক হাসপাতালে শিশুদের জন্য ২৫টি বেড থাকায় ভর্তি হওয়া শিশুদের বারান্দা ও মেঝেতে গাদাগাদি করে থাকতে হচ্ছে। এতে অনেক শিশু গরমে আরও অসুস্থ হয়ে পড়েছে। শিশু বিশেষজ্ঞ ডা. শাজাহান নেওয়াজ জানান, দিনে গরম রাতে ঠাণ্ডা—এই আবহাওয়াজনিত কারণে শিশুরা রোগে আক্রান্ত হচ্ছে। এজন্য অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি। এছাড়াও জেলার রানীশংকৈল, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং জেলার বিভিন্ন ক্লিনিকগুলোতে শিশু রোগী রয়েছে প্রায় ২শ’। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যা এবং পরে ২৫০ শয্যার হাসপাতালে উন্নীত করার ঘোষণা দিলেও অদ্যাবধি ৫০ শয্যার জনবল দিয়ে চলছে এই হাসপাতাল। ফলে স্বাস্থ্যসেবার মান একদিকে যেমন বাড়েনি, অন্যদিকে শত শত রোগী চিকিত্সা না পেয়ে দুর্ভোগ পোহাচ্ছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?