এ্যাবের আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ : মাহমুদুর রহমান কারাবরণ করে সত্য বলার সাহস জুগিয়েছেন
স্টাফ রিপোর্টার
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেছেন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কারাবরণ করে জাতিকে সত্য বলতে সাহস জুগিয়েছেন। নির্ভয়ে সত্যকে তুলে ধরে তিনি আজ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। দেশবাসী তাই আজ মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি চায়। গতকাল ধানমন্ডির হোয়াইট হলে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সত্য কথা বলে কারাবরণের ঘটনার মধ্য দিয়ে মাহমুদুর রহমান বাংলাদেশের ইতিহাসে সংবাদপত্রের স্বাধীনতা প্রতীক হিসেবে স্থান করে নিয়েছেন। তিনি শিখিয়েছেন সত্য কথা বলে শাস্তি হলেও তা বলে যেতে হবে। ব্যারিস্টার মওদুদ বলেন, দেশের অবস্থা আজ অত্যন্ত নাজুক। সরকার রমজান মাসেও প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসেনি। জেল-জুলুম-নির্যাতন চলছে। বিরোধী দল ও মতের লোকদের ওপর সরকার নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সরকার নিজের ব্যর্থতা আড়াল করতেই নানা ধরনের নির্যাতন চালু করলেও জনগণ এখন শুধু একটি ভোট অনুষ্ঠানের অপেক্ষা করছে। কারণ বর্তমান সরকার সর্বক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। চারদলীয় জোট যেখানে জিডিপি ৬ দশমিক ৭-এ নিয়েছিল, সেখানে বর্তমান সরকার জিডিপি ৫-এর নিচে নামিয়েছে। দেশে উত্পাদন, বিনিয়োগ ও রফতানি নেই। স্বেচ্ছাচারিতার মাধ্যমে দেশ পরিচালনা করা হচ্ছে। দলীয়করণের কারণে প্রশাসন মেধাশূন্য হয়ে পড়েছে। অদক্ষ লোকদের হাতে সব সেক্টরের দায়িত্ব দেয়া হয়েছে। রাজনৈতিক সংস্কৃতিতেও শিষ্টাচার নষ্ট করেছে সরকার। এ অবস্থায় জনগণ সন্ত্রাস ও নৈরাজ্য থেকে মুক্তি পেতে ব্যর্থ সরকারের অপসারণ দাবি করছে।
অ্যাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌশলী আ ন হ আকতার হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, আলোচনায় অংশ নেন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, ড্যাব মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার, প্রফেসর ড. সদরুল আমীন, প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, প্রকৌশলী আলিমুল বাহার রিপন, প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইয়ূম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, কৃষিবিদ আনোয়ার-উন-নবী মজুমদার বাবলা প্রমুখ।
মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের লেবাসে বর্তমান সরকার একদলীয় শাসন কায়েম করেছে। মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই সরকার আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ওপর নজিরবিহীন নির্যাতন চালিয়েছে; কিন্তু সত্য প্রকাশের সংগ্রামে নির্ভীক মাহমুদুর রহমান আজ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সব ধরনের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধ রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া