তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট : নষ্ট হওয়া ভ্যাকসিন পুশ করায় হিজলায় তিন শিশুর মৃত্যু
বরিশাল অফিস
গরমে নষ্ট হওয়া ভ্যাকসিন পুশ করায় বিষক্রিয়ায় হিজলায় হামের টিকা নেয়া তিন শিশুর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন অফিস থেকে গঠিত তদন্ত কমিটির দাখিলকৃত প্রাথমিক তদন্ত রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়। গতকাল এ তদন্ত রিপোর্ট পেয়ে সিভিল সার্জন ডা. অনিল চন্দ্র দত্ত সাংবাদিকদের জানান, ওইদিন দুপুরে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর কমিউনিটি সেন্টারে ওই তিন শিশুকে নিয়ে যাওয়ার আগেই ভ্যাকসিন শেষ হয়ে যায়। এ সময় পাশের একটি সেন্টার থেকে হাম প্রতিষেধক ভ্যাকসিন এনে ওই শিশুদের শরীরে পুশ করা হয়। অন্য সেন্টার থেকে কালিকাপুর কমিউনিটি সেন্টারে নিয়ে আসার সময় গরমে ভ্যাকসিন নষ্ট হয়ে যেতে পারে বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়। নষ্ট ভ্যাকসিন পুশ করায় বিষক্রিয়ায় ওই তিন শিশুর মৃত্যু হতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সিভিল সার্জন আরও জানান, তদন্ত কমিটির হাতে আরও ৬ দিন সময় আছে। নির্ধারিত সময়ের মধ্যে ওই ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হবে। সূত্র আরও জানায়, আজ (শনিবার) ঢাকা থেকে ইপিআই’র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার এবং সিভিল সার্জন ঘটনাস্থল পরিদর্শন করবেন।
প্রসঙ্গত, বুধবার হিজলা উপজেলার কালিকাপুর কমিউনিটি সেন্টারে তিন শিশু হামের টিকা নেয়ার পর ওইদিন রাতেই মারা যায়। এ ঘটনায় বৃহস্পতিবার বরিশালের ডেপুটি সিভিল সার্জনকে প্রধান করে ৬ সদস্যবিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়।
প্রসঙ্গত, বুধবার হিজলা উপজেলার কালিকাপুর কমিউনিটি সেন্টারে তিন শিশু হামের টিকা নেয়ার পর ওইদিন রাতেই মারা যায়। এ ঘটনায় বৃহস্পতিবার বরিশালের ডেপুটি সিভিল সার্জনকে প্রধান করে ৬ সদস্যবিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়।
-
প্রথম পাতা


সাধারণ বিভাগ
আবহাওয়া


