শপিংমল ঘুরে আইন শৃঙ্খলার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
ঢাকার কলাবাগান, নিউমার্কেট এবং মিরপুর রোডের বেশ কয়েকটি শপিংমল ঘুরে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজ-খবর নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। গতকাল তিনি সাধারণ ব্যবসায়ী, ছোটখাটো দোকানদার, ব্যবসায়ী নেতা ও উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় ব্যবসায়ী ও ক্রেতারা যানজট কমানো এবং পুুলিশি টহল বাড়ানোর অনুরোধ জানান। ঈদ সামনে রেখে শপিংমল ঘুরে দেখার সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, নতুন দায়িত্ব নেয়া আইজিপি হাসান মাহমুদ খন্দকার, র্যাবের নতুন মহাপরিচালক মোখলেসুর রহমান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাহারা খাতুন সকাল ১১টায় নিউমার্কেট ও ততসংলগ্ন গাউছিয়া মার্কেটে ঢুকে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন। ঈদবাজার ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, তার খোঁজ-খবর নেন। চাঁদাবাজদের অত্যাচার আছে কিনা, মার্কেট এলাকায় ইভটিজিংয়ের কোনো ঘটনা ঘটছে কিনা, তা জানার চেষ্টা করেন। মার্কেটের ব্যবসায়ীরা স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে জানান এবং একইসঙ্গে পুলিশি তত্পরতা আরও বাড়ানোর অনুরোধ করেন। ক্রেতা-বিক্রেতা প্রায় সবাই মার্কেট ঘিরে মাত্রাতিরিক্ত যানজটের বিষয়টি মন্ত্রীকে অবহিত করেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃপক্ষের পুরো দলটি কলাবাগান এলাকার কয়েকটি মার্কেট পরিদর্শন করে। সেখানে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে যাওয়া একাধিক নারী-পুরুষের সঙ্গে কথা বলে মন্ত্রী মার্কেটে শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ-খবর নেন।
ঈদ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে সর্বাধিকসংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যানজট নিরসনেও রাত-দিন পরিশ্রম করছে তারা। তিনি যানজট নিরসনের ক্ষেত্রে আরও সজাগ থাকতে পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া