Amardesh
আজঃ ঢাকা, শনিবার ৪ সেপ্টেম্বর ২০১০, ২০ ভাদ্র ১৪১৭, ২৪ রমজান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

মদিনায় খালেদা জিয়ার রাসুল (সা.)-এর রওজা জিয়ারত

সৌদি আরব থেকে সংবাদদাতা
বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে মদিনায় মসজিদে নববীতে অবস্থিত রাসুল (সা.)-এর রওজা জিয়ারত করেছেন। বৃহস্পতিবার এশার নামাজের পর তিনি তার সফরসঙ্গীদের নিয়ে রাসুল (সা.)-এর রওজা জিয়ারত করেন। সেখানে তিনি দরুদ পাঠ, দোয়া ও সালাম পেশ করেন। পরে বিশেষ মোনাজাতে তিনি বাংলাদেশ ও মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনা করেন। খালেদা জিয়ার সঙ্গে এ সময় সৌদি রয়েল প্রটোকলের লোকজন ছিল। এর আগে তিনি স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাদের সঙ্গে ইফতারে শরিক হন।
গতকাল বেগম খালেদা জিয়া মদিনার মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করেন। তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে গতকাল মদিনা থেকে মক্কার (এ রিপোর্ট লেখার সময়) উদ্দেশে রওনা হন। জেদ্দা বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে মক্কায় এসে রাতেই ওমরাহ পালন করবেন।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গতকাল ছিল জুমাতুল বিদা । পবিত্র মক্কার হারাম শরিফে ১০ লক্ষাধিক লোক জুমাতুল বিদা নামাজে অংশ নিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালন করতে আসা মুসল্লিসহ স্থানীয় মুসল্লিরা সকাল থেকেই হারাম শরিফে আসতে থাকেন। বেলা ১১টার মধ্যেই হারাম শরিফ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হারাম শরিফের বাইরের চত্বর ছাড়িয়ে চতুর্দিকে কয়েক কিলোমিটারজুড়ে ছিল ধর্মপ্রাণ মুসলমানদের নামাজের সারি। হারাম শরিফের ইমাম শেখ শুদাইশ রমজানের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেন। শেষ ১০ দিনের মধ্যে যে কোনো দিন লাইলাতুল কদর হতে পারে এবং এ লাইলাতুল কদরের ফজিলত জুমার নামাজের খুতবায় তুলে ধরেন। তিনি বিশ্বের সব মুসলমানের জন্য দীর্ঘ মোনাজাতে দোয়া করেন। মদিনার মসজিদে নববীতেও কয়েক লাখ লোক জুমাতুল বিদা নামাজে শরিক হন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?