সোহেল তাজ এমপি দেশে ফিরেছেন
স্টাফ রিপোর্টার
দেশে ফিরেছেন পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এমপি। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে তিনি গালফ এয়ারের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে সোহেল তাজকে প্রতিমন্ত্রীর প্রটোকল দেয়া না হলেও সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তার নির্বাচনী এলাকার বেশ কিছু নেতাকর্মী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। সোহেল তাজ বিমানবন্দর থেকে সরাসরি বনানীতে তার মায়ের বাসায় যান।
সোহেল তাজ গত নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পালনের ৫ মাসের মাথায় গত বছরের ৩১ মে তিনি যমুনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ৪ জুন থেকে ৮ জুন পর্যন্ত তিনি নিয়মিত অফিস করেন। কিন্তু ৯ জুন হঠাত্ই যুক্তরাষ্ট্রে চলে যান। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল তিনি ছুটি নিয়েছেন। এরপর নানা নাটকীয়তার পর সোহেল তাজ যুক্তরাষ্ট্র অবস্থানকালে গত বছর ১৯ জুলাই মুখ খোলেন। তখন তিনি খোলসা করে বলে দেন মন্ত্রিসভা থেকে পদত্যাগের কথা। মন্ত্রিসভায় আর ফিরবেন না এমন কথাও তিনি তখন জানিয়ে দেন। এরপর গত ২৭ জানুয়ারি দেশে ফিরলে বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর পদমর্যাদার প্রটোকল দেয়া হলেও তখন তিনি তা গ্রহণ না করে ব্যক্তিগত গাড়িতে বাসায় যান। ওই দফায় ২০ দিনের মতো দেশে থেকে ১৫ ফেব্রুয়ারি আবারও যুক্তরাষ্ট্রে চলে যান। তারপর প্রায় ৬ মাস সেখানে অবস্থান করে গতকাল আবার দেশে ফিরলেন। জানা গেছে, সোহেল তাজ এ দফায় বেশ কিছুদিন দেশে অবস্থান করবেন। আসন্ন সংসদ অধিবেশনেও যোগ দেবেন বলেও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। জানা গেছে, এবার তিনি রাজনীতিতে কিছুটা সক্রিয় হবেন। বিশেষ করে নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এর অংশ হিসেবে আগামী ২৭ রোজায় গ্রামের বাড়ি কাপাসিয়ার দরদরিয়ায় ইফতার পার্টিতে যোগ দেবেন বলেও জানা গেছে। তবে রাজনীতিতে সক্রিয় হলেও সোহেল তাজ মন্ত্রিসভায় আর যোগ দিচ্ছেন না—এমন মনোভাবের কথাও তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।
এদিকে গতকাল বিমানবন্দরে কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান ও কৃষক লীগ সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন, কাপাসিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মো. আজগর রশিদ খান, সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিনসহ স্থানীয় নেতারা সোহেল তাজকে স্বাগত জানান।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া