Amardesh
আজঃ ঢাকা, শনিবার ৪ সেপ্টেম্বর ২০১০, ২০ ভাদ্র ১৪১৭, ২৪ রমজান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বেনেগালের ছবিতে অ্যাশ

যখন দু’জন প্রতিভাবান এক হয়ে কোনো কাজ করেন স্বাভাবিকভাবেই তখন তা অনেক বেশি ভালো হয়। একসঙ্গে এমনি একটি কাজ করতে যাচ্ছেন পরিচালক শ্যাম বেনেগাল এবং অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। এই নির্মাতার নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। নাম নির্ধারণ না হওয়া এ ছবিতে অ্যাশ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। নারীকেন্দ্রিক ঘটনা নিয়ে নির্মিত হবে ছবিটি। ছবিটির শুটিং শুরু হবে আগামী বছর। এ বছর ‘রাবণ’ ছবি দিয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন ঐশ্বরিয়া। এ কারণেই এখন তিনি ছবি নিয়ে তেমন চিন্তিত নন। এ বছর তিনি আর কোনো ছবিতে সাইন করতে না চাইলেও বেনেগালের প্রস্তাবে না করতে পারেননি। কেননা এর আগে পরিচালক তার ‘চামকি চামেলি’ ছবিতে অভিনয়ের জন্য তাকে প্রস্তাব দিলে তিনি সময়ের অভাবে তা করতে পারেননি। এ জন্য এবার তিনি এক কথায় রাজি হয়ে গেছেন। খুব শিগগিরই ছবিটির অন্য অভিনয় শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন পরিচালক।
গ্রন্থনা : বিনোদন ডেস্ক
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?