সোনম এবার কমেডি ছবিতে
আনিস বাজমির থ্যাংক ইউ ছবিতে অভিনয় করছেন অনিল কাপুর তনয়া সোনম। এর আগে বিভিন্ন ধাঁচের ছবিতে অভিনয় করলেও এ ছবিটির মাধ্যমেই কমেডি ছবিতে নাম লেখালেন এ অভিনেত্রী। এটি যেমন তার প্রথম ছবি, তেমনি ছবিটিতে প্রথমবারের মতো অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন তিনি। পরিচালক একটানা দেশের বাইরে ছবিটির শুটিং করে দেশে ফিরেছেন। কানাডাতে শুটিং শেষে দেশে ফিরেছেন সোনম। ছবিটির নাটকীয় দৃশ্য হিসেবে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় কানাডায়। ওই দেশের নাচের সঙ্গে একটি গানের চিত্রায়ন করা হয়। এছাড়াও নায়াগ্রা জলপ্রপাতের পাশেও পরিচালক ছবিটির শুটিং করেন। প্রথমবারের মতো কমেডি ছবিতে অভিনয় করতে গিয়ে অনেক বেশি উত্ফুল্ল সোনম। তিনি আশা করছেন এ ধরনের চরিত্রে দর্শকরা তাকে ভালোভাবেই গ্রহণ করবে। থ্যাংক ইউ ছবির ছবির অন্য অভিনয় শিল্পীরা হলেন সুনিল শেঠী, সেলিনা জেটলি, ববি দেওল, রিমি সেন এবং ইরফান খান।


সাধারণ বিভাগ
আবহাওয়া


