Amardesh
আজঃ ঢাকা, শনিবার ৪ সেপ্টেম্বর ২০১০, ২০ ভাদ্র ১৪১৭, ২৪ রমজান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সন্দেহাতীত

বিনোদন রিপোর্ট
অনুরূপ আইচের রচনা এবং রওনক আলমের পরিচালনায় নির্মিত হয়েছে ঈদের নাটক ‘সন্দেহাতীত’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, জিতু আহসান, তমালিকা কর্মকার ও লারা লোটাস। তৃষা পেশায় একজন আর্কিটেক্ট। সেলফ ডিপেন্ডেন্ট। তার স্বামী বড় শিল্পপতি হওয়া সত্ত্বেও সে নিজের আর্কিটেক্ট ফার্মে রাত-দিন খাটে। তার পার্টনার সহপাঠী ও বন্ধু তূর্য। তূর্য অবিবাহিত, মনভোলা একজন শিল্পী। স্বামীর সঙ্গে তৃষার গভীর ভালোবাসার সম্পর্ক। এ সম্পর্ক দেখলে যে কেউ বলবে এরা সেরা জুটি। কিন্তু এ সম্পর্কের আড়ালে রয়েছে অন্য এক সম্পর্ক। তৃষার স্বামী চঞ্চলের এক গার্লফ্রেন্ড আছে, যা কেউ জানে না। মেয়েটি বিদেশে থাকে। প্রায়ই দেশে আসে। চঞ্চলও তার কাছে যায়। নিজে গোপনে এসব করে বেড়ায় বলে সে স্ত্রী তৃষাকেও সন্দেহ করে গোপনে। এটা কেউ টের না পেলেও তৃষা অনুভব করে। কোনো একদিন তৃষা সহপাঠী তূর্যের বসায় গেলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এটাকে ঘিরে ঘটতে থাকে নাটকীয়তা। এক সময় তৃষা ও তূর্য হৃদয়ের কাছাকাছি চলে আস। কোনো কিছু না জেনেও চঞ্চলের গার্লফ্রেন্ড তাকে স্ত্রীর বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে নানা কুত্সা রটিয়ে। এতে করে চঞ্চলের সন্দেহতাতীত সন্দেহ বাড়ে। একটা সময় চঞ্চলের সন্দেহ ভাঙলেও ঘটে যায় আরেক সন্দেহাতীত ঘটনা। নাটকটি ঈদের তৃতীয় দিন বিকাল ৩টা ৩০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?