সবচেয়ে খরুচে ছবি নাম্বার ওয়ান শাকিব খান
বিনোদন রিপোর্ট
ঈদে মুক্তি পাচ্ছে মোট চারটি শতভাগ বাণিজ্যিক ধারার ছবি। যদি প্রশ্ন করা হয় এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছবি কোনটি? একবাক্যে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন নাম্বার ওয়ান শাকিব খান। শুধু তা-ই নয়, এবারের ঈদের বিগ অ্যারেঞ্জমেন্ট বলতে যা বোঝায় তার শতভাগই দেয়া হয়েছে এ ছবিতে। সিনেমার বহুল আলোচিত নেতা মোহাম্মদ হোসেন প্রযোজিত এ ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে ব্যাংকক। সুতরাং শুরুতেই এ ছবির বাজেট এবং অ্যারেঞ্জমেন্ট নিয়ে নতুন করে কিছু আর বলার প্রয়োজন নেই। গোটা একটি ছবির কাজ ব্যাংকক করতে হলে যে বাজেট দরকার তা সাধারণ মানুষ সহজেই বুঝতে পারবেন। ছবির শিল্পী তালিকায় যারা আছেন তাদের নাম শুনেও স্বাভাবিকভাবে মেনে নিতে হবে এটা বড় ছবি। ছবির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন নামভূমিকায় শাকিব খান, অপু বিশ্বাস, নবাগতা অনন, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, নূতন, আলীরাজ, আফজাল শরীফ, গাংগুয়া, ইলিয়াস কোবরা এবং মিশা সওদাগার।
নাম্বার ওয়ান শাকিব খান সম্পর্কে ছবির প্রযোজক মোহাম্মদ হোসেন বলেন, আসলে আমি শাকিব খানের বর্তমান জনপ্রিয়তা আর তার সঠিক অবস্থানকে তুলে ধরতে এ ধরনের একটি নাম দিয়ে ছবি নির্মাণ করেছি। আশা করছি নামটি দর্শকের কাছে চমক হিসেবে কাজ করবে। পাশাপাশি ছবিটি দেখার পর দর্শক অনুধাবন করবে এ ছবির প্রতিটি দৃশ্যে শাকিব খান নাম্বার ওয়ান।
ছবিটির গান এবং রোমান্টিক দৃশ্যগুলোর শুটিং ব্যাংকক হওয়ায় বেশিরভাগ গানের দৃশ্যে ব্যবহার করা হয়েছে ব্যাংকক আর রাশিয়ার নাচের মেয়েদের। মুম্বাই হিন্দি ছবির আদলে স্বল্প বসনে গ্ল্যামারস এ সব মেয়ের বাংলাদেশের সিনেমার গানে উপস্থিতি এবারই প্রথম বলা যায়। সে হিসেবে এ ছবির প্রতি সিনেমা দর্শকের বাড়তি একটি আকর্ষণ তৈরি হয়েছে। আসাদুজ্জামান মজনুর চিত্রগ্রহণ ও আলী আকরাম শুভর সঙ্গীত পরিচালনায় এ ছবির ৫টি গানে কণ্ঠ দিয়েছেন, এন্ড্রু কিশোর, কনকচাঁপা, আসিফ, এসআই টুটুল এবং দিনাত জাহান মুন্নি। ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে গ্রামীণ কথাচিত্র।

সাধারণ বিভাগ
আবহাওয়া