হানিফ সংকেতের ঈদের নাটক : ঠিক ঠিকানা
বিনোদন রিপোর্ট
এবারের ঈদে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচার হবে নন্দিত নির্মাতা-নির্দেশক হানিফ সংকেতের বিশেষ নাটক ‘ঠিক ঠিকানা’। বিটিভিতে রমজানের ঈদে ‘ইত্যাদি’ আর কোরবানি ঈদে নাটক। হানিফ সংকেত দীর্ঘদিন ধরেই এভাবে কম কাজ করেছেন মান ঠিক রাখার জন্য। আর এ কারণেই তার কাজের প্রতি দর্শক আগ্রহ এখনও সবচেয়ে বেশি বলে মনে করেন টিভি মিডিয়ার কর্তা আর বোদ্ধারা। তবে মাঝে গত তিন বছর ধরে তিনি এটিএন বাংলার বিশেষ অনুরোধে ঈদে তাদের জন্য একটি নাটক নির্মাণ করছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। মজার বিষয় হলো, বিগত বছরগুলোতেও হানিফ সংকেত ইত্যাদির পাশাপাশি এটিএন বাংলার নাটক দিয়ে বাজিমাত করেছেন, এবারও করবেন—এমনটি ধারণা সাংস্কৃতিক অঙ্গনের। এটিএন বাংলার জন্য এর আগে হানিফ সংকেত নির্মাণ করেন ‘শেষে এসে অবশেষে’, ‘তথাবৃত যথাকার’, ‘ফিরে আসে ফিরে আসা’, তোষামোদে খোশ আমোদে’, ‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়’ নাটকগুলো। এবার দর্শক দেখতে পাবেন ‘ঠিক ঠিকানা’।
একজন সহজ-সরল মফস্বল প্রসাধক অর্থাত্ ডেকোরেটরকে ঘিরেই তৈরি হয়েছে ‘ঠিক ঠিকানা’র গল্প। গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে গেট নির্মাণ, প্যান্ডেল তৈরি ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে তারা মিঞা ডেকোরেটর। তারা মিঞাকে গ্রামের সবাই ভালোবাসেন। গ্রামের বিভিন্ন অনুষ্ঠান-আয়োজন করতে গিয়ে তারার পরিচয় হয় গ্রামের এক চঞ্চল তরুণী ঝুমুরের সঙ্গে। তারা মিঞা ডেকোরেটরের নানা কাজের মধ্যে ঝুমুরের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনাকে কেন্দ্র করে ‘ঠিক ঠিকানা’র গল্প। সবাইকে সবসময়ই তার আসল মানুষকে খুঁজে নিতে হয়, যার কাছে সে খুঁজে পায় তার ‘ঠিক ঠিকানা’ নাটকের মাধ্যমে চমত্কারভাবে এই বক্তব্যটি তুলে ধরা হয়েছে। নাটকে তার মিয়া চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং ঝুমুরের চরিত্রে অভিনয় করেছেন তারিন। এবারই প্রথম চঞ্চল চৌধুরী হানিফ সংকেতের নাটকে অভিনয় করলেন। অন্যদিকে তারিন এবার নিয়ে হানিফ সংকেতের ছয়টি নাটকে অভিনয় করলেন। নাটকটির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, জিনিয়া খন্দকার, রহমত আলী, ফারুক আহমেদ, আফজাল শরীফ, তুষার খান, নাজমুল হুদা বাচ্চু, সোলায়মান খোকা, সুভাশীষ ভৌমিক, কামাল বায়েজিদ, মিরানা জামান, শিরীন আলম, নজরুল ইসলাম, মতিসহ আরও অনেকে। নাটকের সূচনা সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন পারভেজ, কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান ও সুর করেছেন আলী আকবর রুপু। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।

সাধারণ বিভাগ
আবহাওয়া