Amardesh
আজঃ ঢাকা, শনিবার ৪ সেপ্টেম্বর ২০১০, ২০ ভাদ্র ১৪১৭, ২৪ রমজান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

গ্রুপ ক্যাপ্টেন শচীন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক
শচীন টেন্ডুলকারকে দারুণভাবে সম্মানিত করল ভারতীয় বিমান বাহিনী। দেশের ক্রিকেটে অবদান রাখার সম্মান হিসেবে শচীনকে ভারতীয় বিমান বাহিনী সম্মানসূচক গ্রুপ ক্যাপ্টেনের র্যাঙ্ক প্রদান করেছে।
কাল ভারতের রাজধানী নয়াদিল্লিতে শচীনকে এই সম্মানসূচক র্যাঙ্ক পরিয়ে দেন ভারতের বিমান বাহিনী প্রধান প্রদীপ নায়েক। অনুষ্ঠানে উপস্থিত বিমান বাহিনীর শীর্ষ কর্তারা হাততালি দিয়ে শচীনকে অভিবাদন জানান।
ব্যতিক্রমী এই সম্মানে ভূষিত হয়ে শচীন বলেন, ‘আমি স্বপ্ন দেখতাম কোনোদিন সেনাবাহিনীর সদস্য হব। আজ আমার সেই স্বপ্নটা সত্যি হলো। নিজেকে ভারতীয় বিমান বাহিনীর একজন সদস্য হিসেবে পরিচয় দিতে পেরে আজ আমি ভীষণ গর্বিত।’
বিমান চালনা বা বিমান সেনা হিসেবে আনুষ্ঠানিক কোনো প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও শচীনই প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি ভারতীয় বিমান বাহিনীর সম্মানসূচক গ্রুপ ক্যাপ্টেনের র্যাঙ্ক পেলেন।
শচীনের কাঁধে এই র্যাঙ্কের ব্যাজ পরানোর পর ভারতীয় বিমান বাহিনীর প্রধান প্রদীপ নায়েক বলেন, ‘বিমান বাহিনীতে শচীনের এই অন্তর্ভুক্তি ভারতের তরুণদের সেনাবাহিনীতে যোগদানে উত্সাহ জোগাবে।’
১৯৮৯ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকে ক্রিকেট বিশ্বে দাপট দেখিয়ে চলেছেন শচীন।
টেস্ট এবং ওয়ানডেতে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক এখন শচীন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?