চাটখিলে আমেরিকা প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর ভেঙে হত্যার হুমকি
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রকাশ্য দিবালোকে চাটখিল উপজেলার বারইপাড়া গ্রামের মার্কিন নাগরিক হাজি সিরাজুল ইসলামের বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে দখল করে নিয়েছে সন্ত্রাসীরা। এ নিয়ে বাড়াবাড়ি করলে তাকে খুন করে লাশ গুমের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ যথাসময়ে কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এ ঘটনায় নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রশিদ, চাটখিল থানার ওসি হুমায়ুন কবিরসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মার্কিন নাগরিক সিরাজুল ইসলাম (৮৫) সাংবাদিকদের জানান, তিনি তার একমাত্র কন্যা ফাতেমা সিরিনকে ৪৫ শতাংশ জমি দেখাশোনার দায়িত্ব দিয়ে আমেরিকা চলে যান। তার অনুপস্থিতে ওই সম্পত্তি অবৈধভাবে ফাতেমা একই উপজেলার পূর্ব হোসেনপুর গ্রামের মোঃ গুলজার আহম্মেদের ছেলে ঢাকার আদম ব্যবসায়ী নূর এলাহী সাজুর (৩৮) কাছে বিক্রি করে দেন। এ খবর পেয়ে তিনি বাংলাদেশে ফিরে এসে আদালতে মামলা দায়ের করেন। আদালত ফাতেমার সম্পত্তি বিক্রিকে অবৈধ ঘোষণা করে সিরাজুল ইসলামের পক্ষে রায় দেন। এরপর সাজুগং একাধিকবার সিরাজুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনার জের ধরে গত সোমবার সকালে নূর এলাহী সাজুর নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী হাতুড়ি, শাবল ও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হাজি সিরাজুল ইসলামের বসতবাড়ি কাশফুল হাউসের ১৫০ ফুট সীমানা প্রাচীর ভেঙে দখলে নিয়ে নেয়।
এ ব্যাপারে অভিযুক্ত নূর এলাহী সাজুর সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি আমার কেনা সম্পত্তির ওপর নির্মিত ওয়াল ভেঙে দিয়েছি। এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত চলছে এবং তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া