মিরসরাইয়ের ইসমাইল কার্পেট ইন্ডাস্ট্রিজ দখলের চেষ্টা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার একমাত্র শিল্প প্রতিষ্ঠান ইসমাইল কার্পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা চলছে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার নিজ এলাকা মিরসরাই উপজেলার ৩১ বছরের পুরনো একমাত্র শিল্প প্রতিষ্ঠানটির এ ঘটনায় এলাকাবাসী বিস্মিত হয়েছেন। আব্দুর রহমান খান রুমি নামে এক ব্যবসায়ী শতাধিক লোকজন দিয়ে গত ২২ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নিরাপত্তা রক্ষীদের বাধা উপেক্ষা করে প্রধান ফটক দিয়ে জোরপূর্বক ঢুকে মিলে অবস্থান নেয়ার চেষ্টা চালায়। এ সময় লীগের স্থানীয় কিছু নেতাকর্মীও ঘটনা স্থলে উপস্থিত ছিল বলে মিলে কর্মরত নিরাপত্তা রক্ষীরা জানায়। মিরসরাই থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে অবৈধ দখলদারদের মিল থেকে বের করে দেয়। এ ঘটনায় মিলের চেয়ারম্যান বাদী হয়ে ২৩ আগষ্ট মিরসরাই থানায় একটি এজাহার দায়ের করেন। থানা ২৪ আগষ্ট এজাহারটি মামলা হিসেবে গ্রহন করে। যার মামলা নম্বর ১১। অপরদিকে আব্দুর রহমান খান নিজে মিলের মালিক দাবি করে প্রতিনিধির মাধ্যমে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। স্থানীয় প্রশাসন এবং সরকার দলের শীর্ষস্থানীয় নেতারা দখলদার পক্ষকে শেল্টার দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। রোববার এই প্রতিনিধি মিল এলাকায় সরেজমিনে গেলে মিলের ভেতর মালিক পক্ষের সিকিউরিটি গার্ডদেরকে মিলের সিকিউরিটি কক্ষে পাওয়া যায়। এসময় নিরাপত্তা রক্ষীরা জানায় তারা নিরাপত্তা রক্ষী হিসেবে দীর্ঘ ৫ বছর নিয়োজিত রয়েছেন এবং মিল কর্তৃপক্ষ তাদের বেতন ভাতা বোনাস নিয়মিত পরিশোধ করে আসছেন। গত ২২ আগষ্ট কয়েক ‘শ বহিরাগত লোক মিলে অবৈধভাবে প্রবেশ করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। এ ঘটনার পর মিলের নিরাপত্তা রক্ষীদের মধ্যে আত্মংক ছড়িয়ে পড়ে। বর্তমানে তারা চরম নিরাপত্তা হীনতায় ভূগছে। যে কোন সময় তারা বহিরাগতদের আগক্রমনের শিকার হতে পারে বলে আশংকা করছে। তবে দখলদার পক্ষের সেলিম মাহমুদ নামে এক ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে এ প্রসঙ্গে বিস্তারিত জানাতে রাজি হননি। জানা গেছে, ইসমাইল কার্পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৯৭৯ সালে প্রায় ১৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত। হওয়ার পর প্রতিষ্ঠানটির লোকমান, মালিকানা বদল, দাযিত্ব গ্রহণ ও হস্তান্তর নিযে নানা জটিলতা ও আইনি সমস্য রয়েছে। এ বিষয়ে মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মর্তা জানান, ঘটনার সাথে সাথে পুলিশ বিষয়টি সরেজমিনে গিয়ে দেখেছে। উভয় পক্ষের মধ্যে যেন কোনরকম সংঘাত না হয় তার জন্য তিনি যথাযথ ব্যবস্থা গ্রহন করেছেন।
-
জাতীয়


সাধারণ বিভাগ
আবহাওয়া


