তারেক ও কোকোর মুক্তি না দিলে আন্দোলন : তারেক রহমানের কারামুক্ত দিবসের সভায় বক্তারা
ডেস্ক রিপোর্ট
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের কারামুক্ত দিবস উপলক্ষে গতকাল বিভিন্ন স্থনে নানা কর্মসূচি নেয়া হয়। এসব কর্মসূচির মধ্যে দিন শোভাযাত্রা, আলোচনা সভা, সমাবেশ ও বস্ত্র বিতরণ এবং দোয়া। আলোচনা সভা ও সমাবেশে বক্তারা বলেছেন, জেল-জুলুম ও নির্যাতন চালিয়ে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। নেতারা তারেক রহমান ও কোকোসহ বিএনপির সব রাজবন্দির মুক্তির দাবি জানান। বিস্তারিত খবর প্রতিনিধিদের :
কেশবপুর (যশোর) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের কারামুক্ত দিবস উপলক্ষে কেশবপুর থানা বিএনপি কার্যালয়ে গতকাল সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেশবপুর পৌর শাখার সভাপতি মেয়র আবদুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা কেশবপুর থানা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি আবুবক্কর আবু, থানা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু , সহ-সভাপতি এসএম আলী রেজা, থানা শাখার সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান। আরও বক্তব্য রাখেন পৌর শাখার সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলাউদ্দিন আলা, যুবদল নেতা আবদুল হালিম অটল, ছাত্রদল নেতা আবদুল গফুর প্রমুখ।
টাঙ্গাইল : এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রা ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল।
গতকাল সকালে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান প্রমুখ। নেতারা তারেক রহমান ও আরাফাত রহমানসহ বিএনপির সব রাজবন্দির মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানান।
কিশোরগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র ভাইস চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমানের কারা মুক্তি দিবস উপলক্ষে গতকাল সকালে জেলা বিএনপির উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে শহরের নিউমার্কেটস্থ ক্যান্টাকি রেস্টুরেন্টের ২য় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক ওয়ালী উল্লাহ রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. জাহাঙ্গীর হোসেন, হেদায়েতুল ইসলাম, শেখ ফারুখ আহম্মেদ, নুরুল হক বাচ্চু প্রমুখ। পরে বিকালে তারেক রহমানের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবসে রাজবাড়ীতে বিএনপির বিবদমান দু’গ্রুপের নেতাকর্মীরা তাদের শক্তি প্রদর্শনের লক্ষ্যে পাল্টাপাল্টি শোডাউনের প্রস্তুতি নিয়েছে। এ জন্য পৃথক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলার যাতে কোনো অবনতি না ঘটে সে জন্য শহরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
তারেক রহমানের কারামুক্তি দিবসকে সামনে রেখে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি ও বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দলীয় নেতাকর্মীদের সংগঠিত করতে শহরের অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এ জন্য আগেভাগেই দলীয় নেতাকর্মীসহ শুভানুধ্যায়ীদের মধ্যে দাওয়াত কার্ড বিতরণ করা হয়েছে।
অন্যদিকে জেলা বিএনপির আরেক সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ খালেকের নেতৃত্বে তারেক রহমানের কারামুক্তি দিবস পালন উপলক্ষে ভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির মধ্যে রয়েছে বিকাল ৪টায় জেলা বিএনপি কার্যালয় থেকে শোভাযাত্রা এবং শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল। এসব কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশীদ, অ্যাডভোকেট রবিউল আলম, যুবদলের কেন্দ্রীয় নেতা আতাউর রহমান আতা, বিএনপি নেতা আলতাফ হোসেন মুরাদ, আবদুল আজিজ পিন্টু মোল্লা, জেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনসহ বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
খুলনা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে গতকাল দুপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহীর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট শফিকুল আলম মনা, কাজী সেকেন্দার আলী ডালিম, অধ্যাপক ডা. গাজী আবদুল হক, সৈয়দা নার্গিস আলী, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ মোশারফ হোসেন, ফজলে হালিম লিটন, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মনিরুজ্জামান মন্টু, শাহিনুল ইসলাম পাখী, আজিজুল হাসান দুলু, শেখ আবদুর রশিদ, খায়রুল ইসলাম প্রমুখ।
চট্টগ্রাম : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রামে বিএনপি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি পালিত হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার উদ্যোগে হালিশহর গলাচিপা ও ফুল চৌধুরীপাড়ায় দুস্থদের মধ্যে চাল বিতরণ, ফুল চৌধুরীপাড়া জামে মসজিদে ও নাতপাড়া জামে মসজিদে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রামের সমন্বয়কারী ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাজহারুল ইসলাম দোলন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. হাছনাত আহছান, আলহাজ জামাল আহম্মদ, শওকতুল ইসলাম বিটু, হাজী মহসীন, আনসার আলী, সালাউদ্দিন, আজগর, খোরশেদ আলম, পলাশ প্রমুখ।
মহানগর বিএনপির উদ্যোগে গতকাল জমিয়াতুল ফালাহ মসিজদে বাদ জুমা মিলাদ মাহফিল ও দোয়া কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ দস্তগীর চৌধুরী, ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
চট্টগ্রাম মহানগরীর যুবদল উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর যুবদল সভাপতি আবুল হাসেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুল মান্নান, ইকবাল হোসেন, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, ইব্রাহীম বাচ্চু, এসএম মফিজ উল্লাহ, কাজী শামসুল আলম, মনোয়ার হোসেন, সাইফুর রহমান শপথ, এসএম রব, আশরাফুজ্জামান স্বপন প্রমুখ।
এদিকে চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।

-
জাতীয়

সাধারণ বিভাগ
আবহাওয়া