এবার যিশুখ্রিস্টকে নিয়ে বলিউডে ছবি
রয়টার্স
৩ কোটি ডলার বাজেট আর এ অর্থেই ভারতে তৈরি হতে যাচ্ছে যিশুখ্রিস্টের জীবনী নিয়ে একটি ছবি। শিগগিরই ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছে আদিত্য প্রোডাকশন্স নামে প্রযোজনা প্রতিষ্ঠান। জানানো হয়েছে, ৪ ভাষায় মালয়ালাম। তেলেগু, মালয়ালাম, হিন্দি এবং ইংরেজি। এরই মধ্যে তেলেগু এবং মালয়ালাম ভাষায় নাম ভূমিকায় কে অভিনয় করবে, তা ঠিক করা হয়েছে। তার নাম পাবন কল্যাণ। অন্যদিকে হিন্দি আর ইংরেজি ভাষার ছবিতে কে অভিনয় করবেন, তা এখনও ঠিক করতে পারেননি পরিচালক সিংগীতম শ্রীনিবাস রাও। তিনিই জানিয়েছেন, বেশ কয়েকটি গান থাকবে ছবিটিতে। মূলত যিশুর শিশুকালকে প্রাধান্য দেয়া হবে এ ছবিতে। বহিঃদৃশ্য ধারণ করা হবে ইসরাইল এবং ভারতে। আর তাই শুটিং স্পট দেখতে জেরুজালেমে রয়েছেন পরিচালক রাও। মঙ্গলবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্বের যেখানেই যুদ্ধ, যেখানেই বিগ্রহ, সেখানেই ভালোবাসা।
এবং শান্তির বার্তা বহন করবে এ ছবিটি। পরিকল্পিত এ ছবিটির প্রযোজক কোনডা কিষ্ণাম রাজু। যিনি দক্ষিণ ভারতের অনেক ব্লকবাস্টার ছবির প্রযোজক। তিনিও ওই সংবাদ সম্মেলনে ছিলেন পরিচালকের সঙ্গে। জানালেন, ভারতে এ ছবিটি বেশ দর্শক পাবে বলেই তার আশা।

-
সাত মহাদেশ

সাধারণ বিভাগ
আবহাওয়া