আমাজনের পানির উচ্চতা সর্বনিম্নে
এএফপি
বিশ্বের সবচেয়ে বৃহত্ নদী আমাজনের পানির উচ্চতা গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। এর ফলে পেরুর উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষতির ঘটনা ঘটছে। লোরেটো প্রদেশের সরকারি কর্মকর্তাদের মতে, ইকুইতোস শহরের আমাজনের উচ্চতা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা থেকে ১০৫ দশমিক ৯৭ মিটার নিচে নেমে গেছে। চলতি বছর ২০০৫ সালের তুলনায় ৫০ সেন্টিমিটার কমে গেছে। গত চার দশকে আমাজনের পানির উচ্চতা সবচেয়ে কমে যাওয়ার উদাহরণ এটি। পানির উচ্চতা কমে যাওয়ার কারণে নৌ চলাচল হচ্ছে না। বন্দর ও পোতাশ্রয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে। অথচ ওই অঞ্চলে ভ্রমণের একমাত্র মাধ্যমই হচ্ছে আমাজন নদী। ফলে পেরুর ওই অঞ্চলে অর্থনীতি ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে।
আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক প্রধান রবার্তো ফ্যালকন জানান, গত তিন সপ্তাহে অন্তত তিনটি নৌযান নদীর মধ্যে আটকে পড়ে। বিভিন্ন নৌ কোম্পানি তাদের সেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তিনি আরও জানান, ইকুইতোস ও আমাজনের অন্য শহরের মধ্যে নদী ভ্রমণে ১২ থেকে ১৫ দিন সময় লাগার কথা। অথচ ওই সময়টা দ্বিগুণ হয়ে গেছে।
জাতীয় আবহাওয়া সেবাকেন্দ্র থেকে পূর্বাভাস করা হয়েছে, মধ্য সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ তাপমাত্রা ও অনাবৃষ্টির কারণে আমাজনের পানির উচ্চতা আরও ২০ সেন্টিমিটার কমে যাবে।
নীল নদের পর আমাজন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। তবে অন্য নদীগুলোর চেয়ে এটায় পানির পরিমাণ বেশি। এছাড়া, অন্য যে কোনো নদীর চেয়ে আমাজন সবচেয়ে বেশি ভূখণ্ডে প্রবাহিত হয়েছে। কলম্বিয়া, বলিভিয়া, ইকুয়েডর, পেরু, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা, ব্রাজিল ও আটলান্টিকে এর প্রবাহ রয়েছে।

-
সাত মহাদেশ

সাধারণ বিভাগ
আবহাওয়া