Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র ১৪১৭, ২৩ রমজান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 তারেক রহমানের কারামুক্তি দিবস
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সদরপুরের বিশিষ্ট ব্যক্তিদের বিবৃতি : কাদের মোল্লার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে ১৯৭১ সালে ফরিদপুরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার মিথ্যা অভিযোগ করে সংবাদপত্রে প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বিশিষ্ট ব্যক্তিরা এক যুক্তবিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তারা বলেন, আবদুল কাদের মোল্লার ১৯৭১ সালে ফরিদপুরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করে সংবাদপত্রে প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফরিদপুর জেলা প্রশাসন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে হত্যা, লুটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে ৩৬ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ওই তালিকায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার নাম দেখে আমরা বিস্মিত ও হতবাক হয়েছি। আবদুল কাদের মোল্লাকে আমরা ছাত্র অবস্থা থেকেই চিনি এবং তার সম্পর্কে জানি। তিনি ১৯৭১ সালে ফরিদপুর জেলায় মুক্তিযুদ্ধকালে কোনো ধরনের অপরাধমূলক ও যুদ্ধবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। আমরা তাকে একজন সত্, দেশপ্রেমিক ও ফরিদপুর জেলার উন্নয়নে গণমানুষের সঙ্গে সম্পৃক্ত দেখেছি। তিনি কখনোই কোনো রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে বৈরী আচরণ করেননি।
যুক্তবিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন সদরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কাজী খলিলুর রহমান, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী আবুল কাইয়ুম, নারকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবীব চোকদার, চন্দ্রপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী মো. আলী, সদরপুর হাসপাতালের সাবেক ফার্মাসিস্ট মো. নুরুদ্দিন মিয়া, এসএস একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন আহমেদ, চরমুকুন্দিয়া দরবার শরীফের খাদেম মো. মাহবুবুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মো. গোলাম হোসেন প্রমুখ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?