মেননের সামনেই নগর : আ’লীগ নেতা অপর নেতাকে পিটিয়ে রক্তাক্ত করলেন
স্টাফ রিপোর্টার
ঢাকা-৮ আসনের মহাজোটের সংসদ সদস্য রাশেদ খান মেননের সামনে নগর আওয়ামী লীগের এক নেতা নিজ দলের অপর এক নেতাকে চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে। জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগর আওয়ামী লীগের সদস্য শেখ সেকেন্দার আলী তার দলের ৩৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক এনায়েত কবিরকে চেয়ার দিয়ে আঘাত করে মারাত্মক আহত করে। গতকাল বিকালে রাশেদ খান মেননের নির্বাচনী এলাকার অফিসে এ ঘটনা ঘটে।
নগর আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, রাশেদ খান মেনন গতকাল বিকালে পুরানা পল্টনের সংসদ সদস্যের অফিসে নগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেকেন্দার আলী এবং এনায়েত কবিরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
একপর্যায়ে সেকেন্দার আলী চেয়ার তুলে এনায়েত কবিরের মাথায় আঘাত করে। চেয়ারের আঘাতে তার মাথা কেটে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ভর্তি করা হয়। হাসপাতালে তার মাথায় ৪টি সেলাই দেয়া হয়েছে। আহত এনায়েত কবিরকে রাশেদ খান মেনন, নগর আওয়ামী লীগের নেতা আওলাদ হোসেন, কামাল চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা হাসপাতালে দেখতে যান। বিষয়টি নিজেদের মধ্যে মিটমাটের চেষ্টা চলছে বলে জানা গেছে। উল্লেখ্য, শেখ সেকেন্দার আলী ওয়ান ইলেভেনের সময় ফেরদৌস আহমেদ কোরেশির পিডিবিতে যোগ দিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া