ফাতিমা জিন্নাহ
১৮৯৩ সালের ৩০ জুলাই পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী ফাতিমা জিন্নাহ। তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছোট বোন। পাকিস্তানে তিনি খাতুন-ই-পাকিস্তান এবং মাদার-ই-মিল্লাত নামে খ্যাত। তিনি ছিলেন পাকিস্তান আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এছাড়া অল-ইন্ডিয়া মুসলিম ওমেন স্টুডেন্টস ফেডারেশনের প্রাথমিক সংগঠক ছিলেন তিনি। পাকিস্তান সৃষ্টির এবং মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পরও পাকিস্তানের রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন। আমৃত্যু তিনি ছিলেন পাকিস্তানের জন্য নিবেদিতপ্রাণ।
১৮৯৩ সালের এইদিনে তিনি জন্মগ্রহণ করেন পুঞ্জা জিন্নাভাই এবং মিথিভাই জিন্নাভাইয়ের ঘরে। ১৯১৯ সালে তিনি কলকাতা ইউনিভার্সিটিতে ভর্তি হন। এখান থেকে গ্রাজুয়েশন নেয়ার পর ১৯২৩ সালে তিনি বোম্বেতে একটি ডেন্টাল ক্লিনিক খোলেন। পাকিস্তানে মুহাজিরদের পুনর্বাসনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৬৭ সালের ৮ জুলাই তিনি করাচিতে ইন্তেকাল করেন।
ইমরান রহমান

-
ফিরে দেখা

সাধারণ বিভাগ
আবহাওয়া