ট্রিপল সেঞ্চুরি এখনও শচীনের অধরা
স্পোর্টস ডেস্ক
ক্রিকেটের ব্যাটিং রেকর্ড যা যা হতে পারে, তার মোটামুটি সবই দখল করেছেন ভারতের ব্যাটিং মাস্টার শচীন টেন্ডুলকার। সবচেয়ে বেশি টেস্ট এবং ওয়ানডে সেঞ্চুরির (৪৮ এবং ৪৬) মালিক তিনি। টেস্টে সর্বাধিক ১৩৭৪২ এবং ওয়ানডেতে একইভাবে ১৭৫৯৮ রান শচীনের নামের পাশে। সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডে (১৬৮) তিনি এখন যৌথ ভাগিদার সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহর। সেটিও নিজের করে নেবেন শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে।
কিন্তু এতসব ব্যাটিং রেকর্ডের মাথায় বসেও একটি আক্ষেপ তার এখনও যায়নি। সেটি হলো টেস্টে একটি ট্রিপল সেঞ্চুরির মালিকানা পাওয়া। তার জমানার খেলোয়াড়দের মধ্যে যেটি আছে অবসর নেয়া দুই তারকা ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেনের। চলতি ক্রিকেটারদের মধ্যে রয়েছে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে এবং সতীর্থ বীরেন্দ্র শেবাগের। কিন্তু ক্যারিয়ারের প্রায় শেষ অধ্যায়ে এসেও সেই বহু কাঙ্ক্ষিত ট্রিপল সেঞ্চুরিটির দেখা এখনও পাননি শচীন।
টেস্টে শচীনের ডাবল সেঞ্চুরির সংখ্যা পাঁচটি। গতকাল কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন পঞ্চমটি। ২০৩ রানের মাথায় আউট হয়ে যান অকেশনাল অফস্পিনার তিলকারত্নে দিলশানের বলে উইকেটকিপার প্রসন্ন জয়াবর্ধনেকে ক্যাচ দিয়ে। ফলে আরও একবার আশা জাগিয়েও ট্রিপল সেঞ্চুরি পেলেন না তিনি।
গতকাল কলম্বোর এসএসসি মাঠে নির্জীব উইকেটে শচীনের সামনে আরাধ্য ট্রিপল সেঞ্চুরি পাওয়ার চমত্কার সুযোগ ছিল। ছিল সময়ও। খেলছিলেনও চমত্কার। তৃতীয় দিন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। কাল একইভাবে খেলে পৌঁছে দ্বিশতকে। কিন্তু চা বিরতির পরই ছন্দপতন। দিলশানের বলে মুহূর্তে মনোসংযোগ হারিয়ে আউট। বল তার ব্যাট-প্যাড ছুয়ে চলে যায় প্রসন্নের গ্লাভসে।
তবে ক্যারিয়ারের ২১ বছরে এসেও শচীন জানিয়ে দিলেন এখনও তার ব্যাটে ভারতের রক্ষা। ক্যারিয়ারে এর চেয়ে আরও অনেক দুর্ধর্ষ ইনিংস খেলেছেন শচীন। কিন্তু দলের বিপদে যেভাবে নিজেকে আরও একবার মেলে ধরলেন, সেটি এ ধুমধাড়াক্কা ক্রিকেটের যুগে টেস্ট ব্যাটিংয়ের ক্ল্যাসিক নজির। যেটি করে কলম্বো টেস্টটি ড্র করে দিলেন তিনি।
শুধু ব্যাটে নয়, ফিটনেসেও নিজেকে এই ৩৭ বছর বয়সে সজীব রেখেছেন শচীন। তাই এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে খাটেন নেটে এবং জিমে। এই বয়সেও টেস্ট এবং ওয়ানডেতে যেভাবে দাপিয়ে খেলে যাচ্ছেন শচীন, সেটা শুধু খেলা নয় একটা শিল্পও। এখানেই সবার চেয়ে এগিয়ে এবং অনন্য।
আর কতদিন খেলবেন শচীন? এ প্রশ্নটা এখন প্রায়ই শুনতে হয় তাকে। তাতে তার জবাব, ‘সময় হলে আমি নিজেই জানাব।’ টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে শচীনের সেঞ্চুরির সংখ্যা এখন ৯৪। আর ছয়টি হলেই পৌঁছে যাবেন এমন উচ্চতায়, যেখানে আর কেউ পৌঁছায়নি। বিশ্বকাপ ২০১১-এর আগে শচীন আর পাবেন ৯টি টেস্ট। তার মধ্যেই হয়তো পৌঁছে যাবেন সেখানে। আরেকটি রেকর্ড হয়ে যাবে। কিন্তু দুটি না পাওয়ার বেদনা তো এখনও তাকে তাড়া করছে। একটি তো শুরুতেই বলা হয়েছে, ট্রিপল সেঞ্চুরি ঠিকানা আর দ্বিতীয়টি বিশ্বকাপ জেতা। এ দুটি হয়ে গেলে অমরত্বের বর পেতে শচীনের আর কী চাই!

-
খেলা

সাধারণ বিভাগ
আবহাওয়া