কলম্বো টেস্টে রানবন্যা
স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কা ৪ উইকেটে ৬৪২ রানে ইনিংস ঘোষণা।
ভারত ৯ উইকেটে ৬৬৯ রান।
শ্রীলঙ্কার ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনজন। এর মধ্যে একজনের আবার আছে ডবল সেঞ্চুরি।
ভারতীয় ইনিংসে সেঞ্চুরি দুটো। এর মধ্যে আবার শচীনেরটা ডবল সেঞ্চুরি। শেবাগ আর ১ রান করলেই এই ম্যাচের প্রথম ইনিংসে দু’দলের সেঞ্চুরির হিসাবটা বরাবর হয়ে যেত।
কলম্বো টেস্টে দু’দলের রান এবং সেঞ্চুরি উত্সব উভয় দলের ব্যাটসম্যানদের মেলাচ্ছে প্রায় একবিন্দুতে। শুধু ব্যাটসম্যানরা কেন? দু’দলের বোলারদের মধ্যেও যে দারুণ মিল এই টেস্টে। তবে সেটা সাফল্যের নিরিখে নয়—রান খরচা ও উইকেট না পাবার সমান বেদনায় পুড়ছেন উভয়দলের বোলাররা।
কলম্বো টেস্টের কিউরেটরকে দাবড়ানোর জন্য এখন খুঁজে বেড়াচ্ছেন দুই দলের বোলাররা! এই মাঠে যে বোলারদের জন্য কিছুই রাখেননি কিউরেটর সাহেব!
প্রমাণ চান?
স্কোরবোর্ডের দিকে তাকান। চারদিন শেষে এখনও প্রথম ইনিংসের খেলাই শেষ হয়নি। দু’দলের রানের যোগফল ১৩১১। উইকেট পতন হয়েছে মাত্র ১৩টি। এবার ভাগ করুন। উইকেটপ্রতি এই টেস্টে ব্যাটসম্যানদের রান ১০০’র ওপরে!
স্কুল ছুটির পর প্রায় প্রতিদিনই গ্যালারিতে এসে হাজির হয় কলম্বোর ছাত্ররা। এই ম্যাচ দেখার পর এখন সেই ক্ষুদে ক্রিকেটারদের কেউ আর বোলার হতে চাইবে না—সবাই ব্যাটসম্যান হতে চাইবে!
কাল চতুর্থ দিনের সকালে ব্যাট করতে নামার সময় ভারতের ফলোঅন আশঙ্কা কাটেনি। চটজলদি শেষের ৬ উইকেট গুঁড়িয়ে দিয়ে ফলোঅনে ফেলে ভারতকে দ্বিতীয়দফা ব্যাট করতে পাঠাবে শ্রীলঙ্কা—এমন নাটকীয় দৃশ্য যারা কল্পনা করছিলেন তাদের দিনের বাকিটা সময় মোহিত করে রাখেন আগের দিনের অপরাজিত দুই ভারতীয় ব্যাটসম্যান, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মা।
শচীন আগেরদিনই সেঞ্চুরি পেয়েছিলেন। কাল সেটাকে আরও লম্বা করে নিয়ে গেলেন ২০৩ রানে। টেস্টে এটি তার পঞ্চম ডবল সেঞ্চুরি। আর রোহিত শর্মা জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি করলেন। অভিষেকে টেস্ট সেঞ্চুরি তার আগে আরও ১১ জন ভারতীয় করেছেন। ভারতীয় ক্রিকেটের সেই এলিট তালিকায় রোহিত শর্মা নিজের নাম লেখালেন কাল।
ইনজুরিতে পড়া যুবরাজ সিংয়ের জায়গায় টেস্ট খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। নিশ্চিত থাকুন, যুবরাজ সিংয়ের ইনজুরি কেটে গেলেও রোহিত কিন্তু পরের টেস্টে দলে তার জায়গা হারাচ্ছেন না।
সাফল্য এবং পারফরমেন্সের মহিমাই এমন!
চতুর্থদিন শচীনের ডবল সেঞ্চুরি এবং রোহিত শর্মার ১২০ রানের ইনিংসের গল্পের মধ্যে কিছুটা অংশ জুড়ে থাকেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চা বিরতির আগেই নিজের হাফসেঞ্চুরি পুরো করেন ধোনি। সেঞ্চুরি উত্সবের এই ম্যাচে নিজের নামও প্রায় লিখিয়ে ফেলেছিলেন ভারত অধিনায়ক। কিন্তু তাকে ৭৬ রানে ফিরিয়ে দেয় তিলকরত্নে দিলশানের স্পিন। দিনের শেষভাগে অভিমুন্য মিঠুন ব্যাট হাতে নিজের প্রতিভা দেখান। ৪১ রান করে দিনের শেষ ওভারের আগের ওভারে ফিরে আসেন তিনি।
আজ এই ম্যাচের শেষদিন। শেষ টেস্টের প্রস্তুতি হিসেবে আজ ব্যাটিং প্রাকটিস সেরে নিতে পারে শ্রীলঙ্কা!

-
খেলা

সাধারণ বিভাগ
আবহাওয়া