আসছে বেইলি রোড
বিনোদন রিপোর্ট
ভিন্নধর্মী চলচ্চিত্র বেইলি রোডের কাজ শেষ। আগামী অক্টোবর মাসে ছবিটি মুক্তি পাবে বলে প্রত্যাশা করছে ছবিটির প্রযোজনা সংস্থা ড্রিমভিউ। মাসুদ কায়ানাত পরিচালিত বেইলি রোড ছবির প্রধান অভিনয়শিল্পীরা হলেন—সুপার হিরো সুপার হিরোইন খ্যাত নিলয়, নতুন নায়িকা আঁচল, কাজী হায়াত্, চন্দন চৌধুরী, রেবেকা, কাবিলা, লুত্ফর রহমান জর্জ, মর্জিনা ও শামিম।
আরিফ রনির সঙ্গীত পরিচালনায় এ ছবির পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল, ন্যান্সি, আসিফ, রুনা লায়লা, কুমার বিশ্বজিত্, মিলা, বাপ্পা মজুমদার এবং বারী সিদ্দিকী। বেইলি রোড ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন এআর স্বপন।
ছবি সম্পর্কে নায়ক নিলয় বলেন, চমত্কার একটি গল্পের ছবি বেইলি রোড। ছবিতে আমি একক এবং প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছি। সে হিসেবে এটি আমার ক্যারিয়ারের অনেক কাঙ্ক্ষিত একটি ছবি। আশা করছি ছবিটি দর্শক গ্রহণ করবে। পরিচালক হিসেবে আমি মাসুদ ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তিনি অনেক কিছু আমাকে শিখিয়েছেন, যা আগামীতে আমাকে কাজ করতে সাহায্য করবে। প্রযোজনা সংস্থা ড্রিমভিউ’র প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা রইল আমার মতো একজন নবীন নায়ককে এত বড় একটি সুযোগ দেয়ার জন্য।

সাধারণ বিভাগ
আবহাওয়া