ঈদে দেশ টিভির বৈচিত্র্যময় আয়োজন
বিনোদন রিপোর্ট
নতুন স্যাটেলাইট চ্যানেল দেশ টিভি ঈদে বৈচিত্র্যময় অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছে। চ্যানেলটির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হওয়ার পর এটাই প্রথম ঈদের বিশেষ আয়োজন। আর বিশেষ আয়োজনের শুরুতেই চ্যানেলটি দর্শকের কাছে চমক হিসেবে বেশক’টি বৈচিত্র্যময় বিষয়ের সমন্বয়ে অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা করেছে। সাত দিনব্যাপী ঈদের বিশেষ আয়োজনে দেশ টিভি প্রাধান্য দিচ্ছে সাতটি বিষয় আর সাতটি রংকে। সাত দিনে সাতটি রংয়ে সাজানো হবে চ্যানেলটির সব অনুষ্ঠানমালা। অন্যদিকে প্রতিদিনই থাকবে ভিন্ন ভিন্ন বিষয়ের অনুষ্ঠান।
এছাড়াও দেশ টিভি সাত দিনে সাতজন নারী নির্মাতার নাটক প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে এ ধরনের উদ্যোগ টিভি চ্যানেলের ইতিহাসে একেবারেই নতুন। দেশ টিভির জন্য যেমন সুবর্ণা মুস্তাফার মতো বরেণ্য অভিনেত্রী নাটক নির্মাণ করছেন, তেমনি সাদিয়া ইসলাম মৌ’র মতো গুণী মডেল ও অভিনেত্রী নাট্য পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ আলম চৌধুরী বলেন, এটাই আমাদের প্রথম ঈদের আয়োজন। আমরা দর্শকের রুচি আর চাহিদাকে প্রাধান্য দিয়ে বৈচিত্র্যময় অনুষ্ঠান উপহার দেয়ার চেষ্টা করব। গতানুগতিক ধারা থেকে একটু আলাদা করে দর্শকের কাছে উপস্থাপন করার জন্য আমরা সাত দিনে সাতটি বিষয় আর সাতটি রংয়ে অনুষ্ঠানমালা সাজিয়েছি।

সাধারণ বিভাগ
আবহাওয়া