Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

এই প্রথম সুবর্ণা মুস্তাফা

বিনোদন রিপোর্ট
এবারই প্রথম জনপ্রিয় নির্মাতা-নির্দেশক সালাহউদ্দিন লাভলুর নির্দেশনায় অভিনয় করছেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ঈদের বিশেষ আয়োজনে লাভলু নির্মাণ করছেন বিশেষ নাটক অঙ্কুরের স্বপ্ন। ফারুক হোসেনের রচনায় এ নাটকে সুবর্ণা মুস্তাফা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন শহীদুজ্জামান সেলিম, সুইটি ও শিশুশিল্পী পিদিম। নাটকটি ঈদের বিশেষ আয়োজনে বিটিভির জন্য নির্মাণ করা হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো সুবর্ণা মুস্তাফাকে নিয়ে কাজ করার বিষয়ে সালাহউদ্দিন লাভলু বলেন, আসলে তাকে নিয়ে কাজ করার মতো তেমন কোনো স্ক্রিপ্ট আমার হাতে এতদিন আসেনি। এবার অঙ্কুরের স্বপ্ন নাটকের স্ক্রিপ্টটি পাওয়ার পর আমার কাছে প্রথমেই মনে হয় সুবর্ণা আপার কথা। উনাকে প্রস্তাব দিতেই উনি রাজি হয়ে যান। এটাই আমার ভালো লাগা। তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। নির্দেশক হিসেবে তৃপ্তি পেয়েছি সুবর্ণা আপার মতো গুণী মানুষের সঙ্গে কাজ করে। অন্যদিকে সুবর্ণা মুস্তাফা বলেন, সত্যি কথা বলতে কী, আমি সালাহউদ্দিন লাভলুর ফ্যান। অনেক মেধাবী আর গুণী একজন মানুষ। সে একাধারে ক্যামেরাম্যান, নির্দেশক আর অভিনেতা। সুতরাং নির্মাণের খুঁটিনাটি বিষয়গুলো তার মাথায় অনেক সূক্ষ্মভাবে কাজ করে। আমি তার অনেক কাজ দেখেছি এবং প্রশংসা করেছি। এবারই প্রথম তার নির্দেশনায় কাজ করলাম। ভালো একটি কাজ হয়েছে। আশা করছি দর্শক এ নাটকটি এনজয় করবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?