Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

চরমোনাই পীরের আহ্বান : ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে প্রস্তুত থাকুন

স্টাফ রিপোর্টার
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ক্ষমতা গ্রহণের প্রথম সুযোগেই মাদ্রাসা শিক্ষা, ইসলামী রাজনৈতিক দল, জঙ্গিবাদ, ফতোয়া প্রভৃতি স্পর্শকাতর বিষয়ে বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন পত্রপত্রিকায় বক্তব্য-বিবৃতি দিয়ে এক অশান্ত ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, আ’লীগ সরকার ইসলামবিদ্বেষী নাস্তিকদের প্ররোচনায় সংবিধান সংশোধনের নামে এদেশে ইসলামী রাজনীতি বন্ধের যে পাঁয়তারা করছে—আমরা জীবন বাজি রেখে সরকারের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করে যাব।
তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন বন্ধের কোনো উদ্যোগ নেয়া হলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।
ইসলাম ও দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রসতুত থাকার আহ্বান জানান তিনি। বুধবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কার্যনির্বাহী পরিষদের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, মাওলানা নুরুল হুদা ফয়েজি, মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, মাহবুবুর রহমান প্রমুখ।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?