Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ঢাকা না’গঞ্জ ও গাজীপুরের এমপিদের সতর্ক থাকতে সৈয়দ আশরাফের পরামর্শ

স্টাফ রিপোর্টার
পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার প্রেক্ষাপটে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়া মন্ত্রী সংসদ সদস্যদের রমজানে টিসিবির কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছেন।
গতকাল সচিবালয়ে ওই তিন জেলার সংসদ সদস্যদের সঙ্গে বৈঠককালে এলজিআরডিমন্ত্রী এ নির্দেশনা দেন। বৈঠক শেষে আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই মজুরি কাঠামোকে কেন্দ্র করে একটি মহল অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তারা পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। যাতে কোনোভাবে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য স্থানীয় সংসদ সদস্যদের সতর্ক থাকতে হবে। এ মজুরি কাঠামোর ব্যাপারে জনমত গঠন করতে হবে।
মন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজান এলেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। রমজানে যাতে দাম সহনীয় থাকে ও না বাড়ে সেজন্য তিনি সংসদ সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
বৈঠকে এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, রাশেদ খান মেননসহ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?