বিমানবন্দরে ২৫ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ওষুধ আটক
স্টাফ রিপোর্টার
ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ওষুধ আটক করা হয়েছে। ৩টি লাগেজের মালামাল কাস্টমস হলে আনার পর বাহক পাকিস্তানি নাগরিক রহস্যজনকভাবে পালিয়ে যায়। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য থেকে বাহকের পালানোর বিষয়টি বিমানবন্দরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। গতকাল ভোর সাড়ে ৫টায় কাতার থেকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন এক পাকিস্তানি নাগরিক। তার ৩টি লাগেজ নিয়ে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। তারা লাগেজগুলো স্ক্যান করে আমদানি নিষিদ্ধ ওষুধ ধরা পড়ে। কাস্টমস কর্মকর্তারা লাগেজসহ তাকে কাস্টমস হলে নিয়ে এলে বাথরুমে যাওয়ার কথা বলে পাকিস্তানি নাগরিক পালিয়ে যায়।
বলে কাস্টমস কর্মকর্তারা জানান। তার লাগেজ খুলে ২৫ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। ওষুধগুলো আটক করা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় মামলা হয়েছে।
বলে কাস্টমস কর্মকর্তারা জানান। তার লাগেজ খুলে ২৫ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। ওষুধগুলো আটক করা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় মামলা হয়েছে।
-
মহানগর


সাধারণ বিভাগ
আবহাওয়া


