Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সাভারে ৩ হাজার টাকা মজুরি বাতিল দাবিতে গার্মেন্ট শ্রমিকদের মিছিল

সাভার প্রতিনিধি
সাভারে গতকাল সরকার ঘোষিত মজুরি ৩ হাজার টাকা বাতিলের দাবিতে দুটি গার্মেন্ট কারখানায় শ্রমিকরা কর্মবিরতি ও মিছিল-সমাবেশ করেছে। পরিস্থিতি সামাল দিতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, জামগড়া এলাকার এএম ডিজাইন ও নিশ্চিন্তপুরের নিউওয়েজ গার্মেন্ট কারখানার প্রায় ৪ হাজার শ্রমিক গতকাল সকালে কাজে যোগ দিতে এসে ন্যূনতম বেতন ও বিভিন্ন দাবি উল্লেখ করে কর্মবিরতি পালন করে। এক পর্যায়ে তারা মিছিল-সমাবেশ করে সরকার ঘোষিত ৩ হাজার টাকা বেতন বাতিলের দাবি জানায়। তারা ৫ হাজার টাকা বেতন নির্ধারণের জন্য স্লোগান দিতে থাকে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?