মহিলাসহ চোরাকারবারি চক্রের ৪ সদস্য গ্রেফতার : ভারতীয় মুদ্রা উদ্ধার
স্টাফ রিপোর্টার
রাজধানীর উত্তরায় পাকিস্তানি দুই নাগরিক ও এক মহিলাসহ আন্তর্জাতিক চোরাকারবারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, আইনুল হক, মাজাহার আহমেদ, ইলিয়াস মোস্তাক ও সফুরা খাতুন। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় মুদ্রা।
র্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয় ভারতীয় মুদ্রা। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা অভিনব কায়দায় মুদ্রাগুলো পাচারের চেষ্টা চালাচ্ছিল।
দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত : রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান (২৩) নামে এক ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাখালী প্যারামেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের প্রথমবর্ষের ছাত্র হাফিজুর রাত ১০টার দিকে বনানী চেয়ারম্যানবাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। কারের ধাক্কায় হাফিজুর সিটকে রাস্তার একপাশে পড়ে যায়। বন্ধু অপু গুরুতর আহত হাফিজুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত হাফিজুরের বাবার নাম রওশন আলী।
একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ : রাজধানীর আদাবরে গতকাল দুপুরে রান্না করার সময় রিজার্ভ ট্যাঙ্কি বিস্ফোরণে একই পরিবারের ৩ জন আহত হয়েছে। এরা হচ্ছে, গৃহবধু স্বপ্না বেগম (২৫), রোহানা (২৫) ও বৃষ্টি (৪)। তাদেরকে গুরতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দুপুর ১টার দিকে আদাবরের একটি অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলার নিচতলায় গ্যাসের চুলোয় রান্না করছিল রেহানা। আহতরা জানায়, গ্যাসের চুলোটি ছিল রিজার্ভ ট্যাঙ্কির ওপরে। এ কারণে বিস্ফোরণ ঘটে পুরো ঘরে আগুন ধরে যায়।

-
মহানগর

সাধারণ বিভাগ
আবহাওয়া