সার্ক ফুড ব্যাংক চলতি বছরেই কার্যকর হচ্ছে
স্টাফ রিপোর্টার
সার্ক ফুড ব্যাংকের দু’দিনব্যাপী সভা আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হবে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়েছে। সভায় চলতি বছরেই এ অঞ্চলে ফুড ব্যাংককে কার্যকর করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
সূত্র জানায়, বৈঠকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, সার্ক ফুড ব্যাংককে কার্যকর করতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা আগামী ২৭-২৮ অক্টোবরে অনুষ্ঠিতব্য সভার মাধ্যমে দূর করা হবে।
পারস্পরিক সহায়তার কথা ভেবে ২০০৭ সালে সার্ক ফুড ব্যাংক গঠন করা হয়। এর লক্ষ্য হিসেবে বলা হয়, সার্কভুক্ত আটটি দেশের যে কোনো দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে খাদ্য সঙ্কট দেখা দিলে একে অন্যকে সহায়তা করবে। সংশ্লিষ্ট দেশ যে কোনো সদস্য দেশের কাছে সহায়তার জন্য আবেদন জানাতে পারবে। এ আবেদনের ভিত্তিতে ব্যাংক ওই দেশকে নির্ধারিত মূল্যে খাদ্য সহায়তা দেবে। কিন্তু কয়েকটি বিষয় নিষ্পত্তি না হওয়ায় এ পর্যন্ত সার্ক ফুড ব্যাংক থেকে সদস্য দেশগুলো খাদ্য সহায়তা নিতে পারছে না। আগামী সভায় অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করা হবে।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মো. মোখলেছুর রহমান, খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব বরুণ দেব মিত্র, খাদ্য অধিদফতরের মহাপরিচালক আহমদ হোসেন খান, খাদ্য বিভাগের যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক শাখার মহাপরিচালক সফিউর রহমান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মির্জা ফজলুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-
মহানগর

সাধারণ বিভাগ
আবহাওয়া