নিষিদ্ধ হলো ‘বুলফাইটিং’ স্পেনের ক্যাটালোনিয়ায়
বিবিসি, রয়টার্স
প্রাণীর প্রতি নৃশংসতা, নির্মমতার বিরুদ্ধেই লড়ছিলেন অধিকার কর্মীরা। ষাঁড়ের লড়াই তথা বুলফাইটিংয়ে নিষ্ঠুরভাবে কষ্ট দিয়ে মারা হয় একেকটি তাজা প্রাণীকে। আর এর বিরুদ্ধেই জনমতের জয় হয়েছে ক্যাটালোনিয়ায়। স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনা। এই শহরটিই ক্যাটালোনিয়া রাজ্যের রাজধানী। ক্যাটালান সংসদ নিষিদ্ধ ঘোষণা করল দেশটির ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই তথা বুলফাইটিং। ২০১২ সালের পহেলা জানুয়ারি থেকে নিষিদ্ধ হলো ষাঁড় আর মানুষের এই রক্তক্ষয়ী যুদ্ধ। বুধবার ক্যাটালান সংসদে উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৬৮টি। বিপক্ষে ছিলেন ৫৫ জন সাংসদ। কোনো পক্ষেই ভোট দেননি নয়জন।
ষাঁড়ের লড়াইয়ের ইতিহাস আর ঐতিহ্য অতি পুরনো। সেই ৭১১ সালে প্রথম অনুষ্ঠিত হয় বুলফাইটিং। সেটি ছিল রাজা অষ্টম আলফনসোর অভিষেক উপলক্ষে আয়োজিত। সেই থেকেই শত শত বছর ধরে চলে আসছে ষাঁড়ের লড়াই। বিখ্যাত আঁঁকিয়ে পাবলো পিকাসো, নোবেল বিজয়ী লেখক আর্নেস্ট হেমিংওয়ে এবং কবি ফেডেরিকো গার্সিয়ো লোর্কার কাজের মধ্যে রয়েছে বুলফাইটিংয়ের ছোঁয়া। অন্যদিকে বুলফাইটিংয়ের নৃশংসতা বেশ নাড়া দিয়েছে মার্ক টোয়েন থেকে শুরু করে হান্স ক্রিস্টিয়ান অ্যান্ডার্সেনের মতো শিল্পী-সাহিত্যিকদের।
তবে ষাঁড় এবং মানুষের এই ভয়ঙ্কর লড়াইয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন অধিকার কর্মীরা। ইতিমধ্যে সফলতাও পেয়েছেন তারা। ১৯৯১ সালে প্রথম ষাঁড়ের লড়াই নিষিদ্ধ হয় ক্যানারি দ্বীপে।
আর বুলফাইটিং নিষিদ্ধ করার পক্ষে এক লাখ আশি হাজার ক্যাটালান নাগরিকের স্বাক্ষর সংগ্রহ করেছিলেন অধিকার কর্মীরা। ফলে বিষয়টির ওপর সংসদে ভোটাভুটি হলো বুধবার। বুলফাইট নিষিদ্ধ হলো ক্যাটালোনিয়ায়। বুলফাইটিং বিরোধীদের আশা, অন্যান্য অঞ্চলও একই পদক্ষেপ নিতে এগিয়ে আসবে।
অবশ্য ক্যাটালোনিয়ার এই সিদ্ধান্তকে ঘিরে পক্ষে-বিপক্ষে চলছে বেশ বিতর্ক। অনেকেই এটিকে দেখছেন একটি শিল্পের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে। স্পেনের শীর্ষ বুলফাইটার এনরিক পন্স বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে তারা আমাদের দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসের ওপর আঘাত হেনেছে। এমনকি এই সিদ্ধান্তকে ক্যাটালানদের ‘জাতীয়তাবাদী পদক্ষেপ, উস্কানি এবং প্রতিশোধ’ বলে মন্তব্য করেন ইউরোপীয় সংসদে স্প্যানিশ সদস্য জেইমি মেয়র ওরেজা।

-
সাত মহাদেশ

সাধারণ বিভাগ
আবহাওয়া