ভারী বর্ষণ ও বন্যায় পাকিস্তানে ৩৪ জনের প্রাণহানি
এএফপি
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও কাঁচাঘর ধসে ৩৪ জন নিহত হয়েছে। বুধবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। কর্মকর্তারা আরও জানান, বর্ষা মৌসুমে গত সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশ প্লাবিত হয়ে গেছে। পুলিশপ্রধান জাহানজেব খান বার্তা সংস্থা এএফপিকে জানান, শাংলা এলাকায় ভারী বর্ষণে ১৯ জন নিহত হয়েছে। পেশোয়ারের প্রশাসনিক প্রধান জানিয়েছেন, ৩৫টি কাঁচাঘর ধসে ৮ জন নিহত হয়েছে। কারাক অঞ্চলেও ৪ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানান।পুলিশ কর্মকর্তা কাজী মোহাম্মদ জামিল জানান, বন্যার পানি সোয়াত উপত্যকার কৃষিজমির ক্ষতি করেছে। মুষলধারে বৃষ্টিপাতের ফলে কয়েকটি সেতু ও সংযোগ সড়ক প্লাবিত হয়েছে বলেও জানান তিনি।
২০০৭ সালের পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতের ঘটনায় দুইশ’ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১৬ লাখ আক্রান্ত হয়েছিল।
২০০৭ সালের পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতের ঘটনায় দুইশ’ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১৬ লাখ আক্রান্ত হয়েছিল।
-
সাত মহাদেশ


সাধারণ বিভাগ
আবহাওয়া


