Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ইরাকে টিভি স্টেশনে হামলার দায় স্বীকার করল আল কায়দা

এএফপি
ইরাকের আল-আরাবিয়া টিভি স্টেশনে চলতি সপ্তাহে গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে আল কায়দা। যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল বুধবার এ তথ্য জানায়। ওই হামলায় চারজন নিহত হন। এসআইটিই পর্যবেক্ষক দল একটি জিহাদি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতির উল্লেখ করে বলেন, দ্যা ইসলামিক স্টেট অব ইরাক (আইএসআই) নামে পরিচিত আল কায়দার ইরাকি বাহিনী ২৬ জুলাই বাগদাদের আল-আরাবিয়া টিভি স্টেশনে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে।
এসআইটিই আরও জানায়, দলটি (আইএসআই) সতর্ক করে দিয়ে জানিয়েছে তারা ‘আল্লাহ ও তাঁর বার্তাবাহকের বিরুদ্ধে যুদ্ধে’ হাতিয়ার হিসেবে কাজ করছে এমন যে কোনো মিডিয়া সংগঠনকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে দ্বিধাগ্রস্ত হবে না।
উল্লেখ্য, সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত টিভি স্টেশনটির সামনে আত্মঘাতী গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। সৌদি আর্থিক সহায়তায় চলা এ টিভি স্টেশনটিকে একমাস আগে সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছিল।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?