Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

সুপেয় পানি পাওয়া মৌলিক মানবাধিকার : জাতিসংঘ

বিবিসি, রয়টার্স
সুপেয় পানি পাওয়ার অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের তরফ থেকে এ ঘোষণা দেয়া হয়। বিশ্বের প্রায় ৯০ কোটি মানুষের জন্য সুপেয় পানীয়জলের কোনো নির্ভরযোগ্য উত্স নেই। যে ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রস্তাবটি জাতিসংঘে উত্থাপন করে বলিভিয়া। তবে এতে স্বাক্ষর করেছে আরও ৩৩টি দেশ। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১২১টি। আর ভোটদান থেকে বিরত ছিল ৪১টি দেশ। জাতিসংঘের স্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, দূষিত পানি পান করে প্রতি বছর ১৫ লাখ শিশু প্রাণ হারাচ্ছে।
সুপেয় পানি পাওয়ার অধিকারের পাশাপাশি ওই প্রস্তাবে পয়ঃনিষ্কাশন পদ্ধতির সুবিধা পাওয়ারও আহ্বান রয়েছে। সুপেয় পানি পাওয়ার অধিকারকে মানবাধিকারের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এখনও কোনো আইনি ভিত্তি তৈরি না হলেও, জাতিসংঘের এ ঘোষণা বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করবে বলেই বিশ্লেষকরা মনে করছেন। বিশ্বের প্রতিটি মানুষের জন্য বিশুদ্ধ পানি এবং পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত করতে সদস্য দেশগুলোর প্রতি তহবিল, প্রযুক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থেকে বলেছে, প্রস্তাবটি খুব সংক্ষিপ্ত। জাতিসংঘে মার্কিন মিশনের সদস্য জনএফ সামিস বলেন, স্বচ্ছ এবং সঠিকভাবে প্রস্তাবটির খসড়া তৈরি করা হয়নি।
একই সঙ্গে তিনি বলেন, সুপেয় পানি পাওয়ার অধিকারকে মানবাধিকার হিসেবে জাতিসংঘ ঘোষণা করলেও, জেনেভা বা জাতিসংঘ কোথাও বিষয়টিকে সতর্কতার সঙ্গে বিবেচনায় আনেনি।
প্রস্তাবের পক্ষে প্রায় সর্বসম্মতিক্রমে সমর্থন দিয়েছে উন্নয়নশীল দেশগুলো। জার্মানিও প্রস্তাবের পক্ষে ভোট দেয়। জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, সুপেয় পানি পাওয়ার অধিকার নিশ্চিত করতে দায়িত্বের ক্ষেত্রে একটি স্পষ্ট দিকনির্দেশনা থাকলে ভালো হয়।
কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও বোতসোয়ানা অন্যান্যের মধ্যে ভোটদানে বিরত থাকে। তবে চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, স্পেন ও ব্রাজিল এ প্রস্তাবের প্রতি সমর্থন জানায়।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?