Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

মনমোহনের সঙ্গে বৈঠকে মমতা : সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেয়ার প্রশ্নই ওঠে না

এনডিটিভি, পিটিআই
তৃণমূল নেত্রী এবং তার দল কোনোভাবেই মূল্য বৃদ্ধি চান না। পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপরে যে চাপ পড়বে তা নিয়েও তিনি যথেষ্ট উদ্বিগ্ন। তা সত্ত্বেও সমর্থনের প্রশ্নে এখন মনমোহন সিংয়ের পাশেই থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন রেলমন্ত্রী। সেখানে মনমোহনকে এ কথাই জানিয়ে এসেছেন তিনি। জানিয়েছেন, এই মুহূর্তে সরকারের ওপর থেকে সমর্থন তোলার প্রশ্ন নেই। সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে বাম-বিজেপি একজোটে সরকারকে কোণঠাসা করার চেষ্টা চালালে কংগ্রেসের পাশেই থাকবে তৃণমূল। হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে তারা সরকারকে বিব্রত করবে না।
লোকসভায় তৃণমূল কংগ্রেসের বিরোধী শিবিরের আনা মূলতবি প্রস্তাবের বিরোধিতা ও পরে তৃণমূল নেত্রীর পক্ষ থেকে সরকারকে বিনা শর্তে সমর্থন জোগানোর প্রতিশ্রুতি দেয়ায় প্রধানমন্ত্রীসহ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সন্তুষ্ট। এর আগেও পরমাণু দায়বদ্ধতা বিল বা তেলের দাম বাড়ানো নিয়ে নিজের অবস্থানগত বিরোধিতার কথা জানালেও সরকারকে কিন্তু বিপাকে ফেলেননি মমতা। এতে মূলত সুবিধা হয়েছে সরকারেরই।
যদিও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব জানেন, তখন তৃণমূল যদি বিরুদ্ধাচরণ করতো, তাহলে সমস্যা বাড়ত মনমোহন-প্রণবের। তাই মমতার অবস্থানে খুশি কংগ্রেস শিবিরও। তবে ‘অটুট জোটের বার্তা’ দেয়ার পাশাপাশি নিজের উদ্বেগের কথাও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চেয়েছেন তৃণমূল নেত্রী। মমতা প্রধানমন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেন, সরকারেরও বোঝা উচিত, পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় তা সাধারণ মানুষের ওপর বোঝা আরও বাড়াবে। এটি অত্যন্ত উদ্বেগের। তাই সরকারেরও উচিত মূল্যবৃদ্ধি সামলাতে যথোচিত ব্যবস্থা নেয়া এবং সে জন্য দাম কমানো নিয়ে আরও সক্রিয় হওয়া উচিত। মমতা মনে করেন, নিত্যপণ্যের দাম কমানো সম্ভব। পাশাপাশি বৈঠকে মমতা এও দাবি করেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে ভারতেও যেন তার প্রতিফলন ঘটে। যদিও বৈঠকের বিষয়ে মমতাকে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সৌজন্য সাক্ষাত্কার ছিল। এর বাইরে কিছু বলা যাবে না। রেলের যাত্রী সুরক্ষা নিয়েও দীর্ঘ আলোচনা হয় দু’জনে। জ্ঞানেশ্বরী ও সাঁইথিয়ার দুর্ঘটনার পরে লোকসভার এটিই প্রথম অধিবেশন। ফলে বিরোধীরা বিষয়টি নিয়ে সরকার তথা রেলমন্ত্রীকে আক্রমণ করবে তা বলাই বাহুল্য।
এই পরিস্থিতিতে মনমোহনের সঙ্গে দেখা করে মমতা দুটি দুর্ঘটনার বিষয়েই তাকে বিস্তারিত জানান। জ্ঞানেশ্বরী নাশকতা এবং সাঁইথিয়া দুর্ঘটনায় কী অবস্থায় চালকদের মৃত পাওয়া গেছে, সে কথাও বলেন তিনি।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?