Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বিলুপ্তির মুখে জায়ান্ট ক্যাটফিশ

বিবিসি
মেকং নদীতে জলবিদ্যুত্ কেন্দ্রের কারণে বহু বিরল প্রজাতির মাছ শেষ হয়ে যাবে। এর মধ্যে রয়েছে মেকং নদীর জায়ান্ট ক্যাটাফিশ, যা বিশ্বের বৃহত্তম মিঠা পানির মাছ। এই মাছটির বিশাল বপুই আকর্ষণীয়। এর ওজন প্রায় ৩শ’ কেজি এবং তিন মিটার পর্যন্ত উচ্চতা হয় এ মাছের। চীন, লাওস, থাইল্যান্ড এবং কম্বোডিয়ায় ক্রমবর্ধমান বিদ্যুত্ চাহিদা মোকাবিলার জন্য জলবিদ্যুত্ বাঁধ তৈরির পরিকল্পনা করেছে। মিঠা পানির মাছ বিলীন হয়ে গেলে অবধারিতভাবে এই ক্যাটফিশও বিলীন হয়ে যাবে। এর মধ্যেই অতিরিক্ত মত্স্য আহরণ এবং উন্নয়নের জন্য ক্যাটফিশ বিপন্ন প্রজাতির মত্স্য হয়ে পড়েছে। আর মেকং নদীতে বাঁধ দেয়া হলে এ মাছ পুরোপুরি শেষ হয়ে যাবে। ক্যাটফিশ সাধারণত পরিযায়ী প্রজাতির মাছ। সব সময় একই স্থানে ডিম বা পোনা ছাড়ে।
তবে মেকং নদীতে নতুন এ বাঁধ তাদের বংশ বিস্তারে বাধা সৃষ্টি করবে। যাতে তাদের বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা শতভাগ। এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের এক রিপোর্ট।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?