নেতানিয়াহুর আশঙ্কা : বসতি স্থাপন শুরু করা না গেলে সরকারের পতন হতে পারে
এপি, এএফপি, রয়টার্স
পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন ফের শুরু করা না গেলে সরকার পতন হতে পারে বলে আশঙ্কা করছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার জেরুজালেমে সফররত স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল মোরাতিনোর সঙ্গে এক বৈঠকে তিনি এই আশঙ্কার কথা ব্যক্ত করেন। ইসরাইল ফিলিস্তিনিদের আপত্তির মুখে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন শুরু করে গত বছর। তবে ফিলিস্তিনিদের আপত্তি ও আন্তর্জাতিক চাপের কারণে বসতি স্থাপন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। চলতি বছরের ২৬ সেপ্টেম্বর বসতি স্থাপনে সাময়িক বিরতির শেষ দিন। নেতানিয়াহুর দাবি, বন্ধের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর ফের বসতি স্থাপনের কাজ শুরু করা না গেলে ইসরাইলের বর্তমান কোয়ালিশন সরকারের পতন হতে পারে। তবে স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুকে বলেন, ইউরোপীয় ইউনিয়নের অবস্থান হচ্ছে, ইসরাইলের উচিত বসতি স্থাপন স্থগিত রাখা।
এদিকে গতকাল থেকে মিসরে শুরু হয়েছে আরবলীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। বৈঠকে ইসরাইল-ফিলিস্তিন পরোক্ষ আলোচনার ব্যাপারে চোখ রাখার জন্য একটি উপকমিটি গঠন করার ব্যাপারে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মে মাসে ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে এ পরোক্ষ আলোচনা শুরু হয়। চার মাসব্যাপী এ শান্তি আলোচনা সেপ্টেম্বরে শেষ হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত জর্জ মিচেল ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনকে সরাসরি শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিলে আব্বাস তা প্রত্যাখ্যান করেন। কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, তিনি অবিলম্বে ফিলিস্তিনিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চান।

-
সাত মহাদেশ

সাধারণ বিভাগ
আবহাওয়া