Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

বর্ধিত বেতন ফি প্রত্যাহার দাবি : কাল থেকে চবিতে লাগাতার অবরোধ কর্মসূচি

চবি প্রতিনিধি
বর্ধিত বেতন ফি প্রত্যাহারের প্রতিবাদে আগামীকাল থেকে ক্যাম্পাসে লাগাতার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গত ৪ দিন যাবত তারা এ দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গতকাল আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে তারা ৩ দফা দাবি পেশ করেছে। দাবিগুলো হলো বর্ধিত ফি প্রত্যাহার, বহিষ্কৃত ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও ছাত্রলীগের দমন-পীড়নের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় অবস্থান করছেন জানিয়ে বলেন, আজ সেখান থেকে ফিরে এ ব্যাপারে চিন্তা-ভাবনা করবেন। তবে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর জসিম উদ্দিন বর্ধিত বেতন ফি কোনো অবস্থাতেই প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বর্ধিত বেতন ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করে।
২৭ জুলাই উপাচার্যের মদতে ছাত্রলীগ কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালিয়ে এক ছাত্রকে মারাত্মকভাবে আহত করে। এছাড়া প্রশাসন সুজন কান্তি দে নামের পাবলিক অ্যাড. ২য় বর্ষের এক ছাত্রকে আন্দোলন করার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?