বিভিন্ন স্থানে আত্মহত্যাসহ ৯টি অপমৃত্যু
ডেস্ক রিপোর্ট
বিভিন্ন স্থানে আত্মহত্যাসহ ৯টি অপমৃত্যুর খবর পাওয়া গেছে। যৌতুক দাবি, সড়ক দুর্ঘটনা, বিদ্যুত্স্পৃষ্টসহ তুচ্ছ ঘটনার জের ধরে গতকাল ও বুধবার এসব ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর :
লালমোহন : ভোলার লালমোহনে আবারও যৌতুকের বলি হলো নববিবাহিত এক গৃহবধূ। ৫০ হাজার টাকা যৌতুকের দাবি পূরণ করতে না পেরে আত্মহননের পথ বেছে নিল ময়না নামের ওই তরুণী। বিয়ের ১ মাসের মাথায় মেয়েকে হারিয়ে পরিবারের সদস্যরা এখন পাগলপ্রায়। যৌতুকলোভী স্বামী পারভেজ ওরফে শিপলুর কথার আঘাতে জর্জরিত ময়না অপমানের গ্লানি নিয়ে গতকাল সকালে বাবার বাড়িতে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী ময়নার অকাল মৃত্যুর জন্য দায়ীদের শাস্তির দাবি করেছে। লালমোহন রমাগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব চরউমেদ গ্রামের দরিদ্র তোফাজ্জল হোসেনের মেয়ে ময়নার সঙ্গে প্রায় ১ মাস আগে একই এলাকার দরবেশ আলী বেপারী বাড়ির আমান উল্লার ছেলে পারভেজ ওরফে শিপলুর সঙ্গে বিয়ে হয়। শিপলু এর আগেও ২টি বিয়ে করেছে। যৌতুকের কারণে আগের দুই স্ত্রীকে তালাক দেয় যৌতুকলোভী শিপলু। তৃতীয়বারের মতো ৫০ হাজার টাকা যৌতুক পাওয়ার শর্তে ময়নাকে বিয়ে করে।
এদিকে পবিত্র শবেবরাতের রাতে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নে চর কচুয়াখালী আবাসন প্রকল্পে নূরুন্নাহার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। রূরুন্নাহারের প্রতিবেশীরা দাবি করেন, নূরুন্নাহারকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। নূরুন্নাহারের স্বামী ছালাউদ্দিন প্রায়ই তাকে নির্যাতন করত বলে জানায় নিহতের পরিবার। পুলিশ এটি হত্যা না আত্মহত্যা তদন্ত করে তা জানাবে।
এদিকে এ দুটি আত্মহত্যাসহ চলতি মাসে লালমোহনে ৬টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে সবক’টি আত্মহত্যা রহস্যজনক বলে এলাকা সূত্রে জানা যায়। এছাড়া বিভিন্ন কারণে হত্যার ঘটনা ঘটেছে ৪টি। এ অবস্থায় আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছে স্থানীয় সচেতন মহল।
রাজনগর (মৌলভীবাজার) : মাত্র কয়েক মাস পর মজনু মিয়ার লন্ডন যাওয়ার কথা। সেখানে তার স্ত্রী ও সাত মাস বয়সের মেয়ে অপেক্ষা করছে। তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু ঘটে। ঘটনাটি ঘটেছে বুধবার রাজনগর উপজেলার ইসলামপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ইসলামপুর গ্রামের আয়ুব উল্লাহর বসতবাড়ির পাশে সকাল ১০টার সময় খেলা করছিল পাশের বাড়ির ছুরুক মিয়ার ছেলে জনি ও রনিসহ কয়েকজন। এতে আয়ুব উল্লার ছেলে রিয়াজ মিয়া এই শিশুদের এখানে খেলতে বারন করে এবং জনিকে বাঁশের কঞ্চি দিয়ে পিটায়। এর প্রতিবাদ করেন জনির মা ও চাচাতো ভাই মজনু মিয়া। উভয় পক্ষের মাঝে উত্তপ্ত কথাবার্তা হয়। এ সময় গ্রামের লোকজন উভয় পক্ষের মাঝে মীমাংসা করে দেন। পরে আয়ুব উল্লাহ ও তার দলের লোকজন লাটিসোঁটা নিয়ে জনিদের বাড়িতে আক্রমণ করে। এ সময় আয়ুব উল্লার ছেলে রিয়াজ মিয়া ঝগড় দিয়ে মজনু মিয়ার বুকে আঘত করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজনগর থানা সূত্রে জানা গেছে, নিহত মজনুর বাবা রেজ্জাক মিয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
সেনবাগ (নোয়াখালী) : নোয়াখালীর সেনবাগে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. নুরুন্নবী নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার কাদরা ইউনিয়নের সেনবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নুরুন্নবী ওই গ্রামের আবদুল বারিকের ছেলে।
স্থানীয় লোকজন জানান, নুরুন্নবী ওইদিন শবেবরাতের রোজা রেখে বিকালে স্থানীয় দোকান থেকে ইফতারি নিয়ে বাড়িতে এসে ঘরের টিনের চালে ছাতা রাখার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে সেনবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নারায়ণগঞ্জ : বুড়িগঙ্গা নদী থেকে পবন কুমার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ফতুল্লা থানার কাশিপুর শান্তিনগর সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীর থেকে লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত পবন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কানুপুরের রাজেন্দ্র কুমারের ছেলে।
নিহতের বড়ভাই নয়ন কুমার জানান, ৩ দিন নিখোঁজ থাকার পর তার ভাইয়ের লাশ পাওয়া গেছে। এসএসসি পাস পবন গত ৪ জুলাই সংসারের অভাব ঘোচাতে চাকরির সন্ধানে নারায়ণগঞ্জে আসে এবং একটি গার্মেন্ট কারখানায় চাকরি নেয়। গত ২৫ জুলাই সে কাজে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি।
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় সড়ক দুর্ঘটনায় বুধবার বিকালে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদের প্রথমে ভালুকা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডায়নামিক মিলের সামনে বাস ও টেম্পোর মুখামুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে উপজেলার হাজির বাজারের আমজত আলীর ছেলে হাছেন ও ফরিদপুরের ভাঙ্গা থানার আফসারের ছেলে বাদসা ঘটনাস্থলেই মারা যায়। অপর ৩ যাত্রী হাজির বাজার এলাকার সুজন, মোহাম্মদ ও রিফাত গরুতর আহত হয়।
পঞ্চগড় : পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কের তেলিপাড়া এলাকায় গতকাল সকালে বাসচাপায় সাবিনা ইয়াসমিন নামে এক গৃহবধূ নিহত হয়েছে। তার বাড়ি জেলার সদর উপজেলার তেলিপাড়া গ্রামে। বাসটি পঞ্চগড় থানায় আটক রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের গ্রামপুলিশ মোজাম্মেল হকের স্ত্রী সাবিনা ইয়াসমিন রাস্তা পারাপারের সময় দেবীগঞ্জ থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার (সিলেট) : বিয়ানীবাজারের কালাইউরায় দুই সন্তানের জননী গৃহবধূ শেফালী বেগম আত্মহত্যা করেছেন। গতকাল বেলা দেড়টায় রহস্যজনক কারণে নিজ ঘরের বারান্দায় গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। তার পাঁচ বছরের এবং তিন বছরের দু’সন্তান রয়েছে। স্বামী পারভেজ আহমদ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাস করেন। পুলিশ জানায়, আত্মহত্যার কারণ জানা যায়নি। পারিবারিক বিরোধের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা।
গাজীপুর : গাজীপুর সদরের ভোগড়া এলাকা গতকাল রাতে একটি পিকআপ ভ্যানের চাপায় এক পথচারী নিহত হয়েছে। নিহতের নাম শাকিব। সে গাজীপুর সদর উপজেলার খাতিয়া গ্রামের মাজেদের ছেলে। নিহত শাকিব স্থানীয় পেগাসাস সু ফ্যাক্টরির অপারেটর। কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া