Amardesh
আজঃ ঢাকা, শুক্রবার ৩০ জুলাই ২০১০, ১৫ শ্রাবণ ১৪১৭, ১৭ শাবান ১৪৩১     আপডেট সময়ঃ রাত ১২.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিক
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

রোগীদের দুর্ভোগ হাসপাতাল ছেড়ে চিকিত্সকরা প্রধানমন্ত্রীর সম্মেলনে

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্—এ সুযোগ হারাতে চাননি চিকিত্সকরা। তাই সারাদেশ থেকে তারা ছুটে এসেছেন রাজধানী ঢাকায়। গতকাল ছিল গণভবনে চিকিত্সকদের এক সমাবেশ। প্রধানমন্ত্রী ছিলেন ওই সমাবেশে প্রধান অতিথি। এ সমাবেশে যোগ দিতে গত দু’দিন ধরেই চিকিত্সকরা জড়ো হতে থাকেন ঢাকায়। আর এতে সারাদেশে রোগীদের দুর্ভোগ বাড়ে। সারাদেশের চিকিত্সকরা ঢাকায় চলে আসায় বিভিন্ন জেলার অনেক হাসপাতালই ছিল চিকিত্সকশূন্য। এতে দেশের অনেক রোগী বিশেষজ্ঞ চিকিত্সকদের সেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজও তাদের চিকিত্সাসেবা থেকে বঞ্চিত থাকতে হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার সমর্থক চিকিত্সকদের সংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) প্রধানমন্ত্রীর সামনে অধিকসংখ্যক চিকিত্সককে হাজির করতে তত্পর ছিল। তাই এ সংগঠনের সঙ্গে জড়িত নয়—সরকারি হাসপাতালে কর্মরত এমন চিকিত্সকদেরও সম্মেলনে যোগ দিতে বাধ্য করা হয়।
চিকিত্সকদের কয়েকজন আমার দেশকে জানান, কেবল চাকরি রক্ষার জন্যই তারা বাধ্য হয়ে এ সম্মেলনে যোগ দিয়েছেন।
আমার দেশ-এর বরিশাল ব্যুরো চিফ জিএম বাবর জানান, শতাধিক চিকিত্সক মঙ্গলবার বরিশাল থেকে ঢাকায় চলে আসেন গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। ওই চিকিত্সকদের মধ্যে প্রায় সবাই স্বাচিপ সমর্থিত। এতে করে বরিশালের হাসপাতালগুলো প্রায় চিকিত্সকশূন্য হয়ে পড়ে। শুধু জেলা শহরেই নয়, উপজেলায়ও রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। এ অবস্থা ছিল খুলনা, পটুয়াখালীসহ বিভিন্ন জেলা শহরেও।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?